Mild the Mist upon the Hill Question And Answer | Class 9 WBBSE

Class 9 WBBSE | Mild the Mist upon the Hill | Question And Answer, Bengali Pronunciation

কবিতাটির সারাংশ এবং রসগ্রাহী আলোচনা

‘মাইন্ড দ্য মিস্ট আপন্ দ্য হিল’ ভারাক্রান্ত হৃদয় এমিলি ব্রন্টির একটি ছবি – আঁকে যখন তিনি তাঁর শৈশবের চেনা দৃশ্যগুলির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন। তাঁকে আদৌ শিশুর মতো নির্বোধ ভাবা যায় না, কিন্তু তিনি যে জন্য বিলাপ করেন তা হল তাঁর ফেলে আসা দিনগুলির নিরাপত্তা এবং সরলতা। এ কবিতা পড়লে দুঃখ হয় এবং অনেকে এই কবিতাটিকে এমিলির জীবনের আবেগের সাথে সম্পর্কিত করতে পারেন।

ব্রন্টির ওপর প্রকৃতির নিজস্ব আকর্ষণ এবং জাদুকরি প্রভাব কাজ করত। তিনি সম্ভবত প্রকৃতি থেকে কিছুটা সান্ত্বনা পেতে চেয়েছিলেন। এখানে প্রকৃতির বর্ণনাটি শব্দ দিয়ে আঁকা একটি নিখুঁত ছবি।

সময়টি সম্ভবত গ্রীষ্মের দিনের বিকেল কিংবা সন্ধের কাছাকাছি।

পাহাড়ের ওপরে কুয়াশা নরম ও হালকা। কুয়াশার উপস্থিতি বলে দেয় যে পরের দিন আর কোনো ঝড়-বৃষ্টি হবে না যেহেতু সেদিন সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে, যেন দিনের নিঃশব্দ দুঃখগুলি সম্পূর্ণ উজাড় করে দিয়েছে।

প্রকৃতি তাঁকে তাঁর যৌবন ও শৈশবের পুরোনো দিনগুলি ফিরিয়ে দেয়। যেন তিনি আবার জীবনে তাঁর বাবার উপস্থিতি অনুভব করেন। তাই তিনি নিজেকে মনে করেন সুরক্ষিত এবং নিশ্চিন্ত, পুরোনো বাড়িতে বাবার তত্ত্বাবধানে।

তাঁর চোখের সামনে ধীরে ধীরে, ক্রমে ক্রমে সন্ধ্যা নেমে আসে বৃষ্টিভেজা দিনের পর। পর্বতমালা, যা দিগন্তরেখায় এক শিকল তৈরি করে, তা আন্তে আস্তে ঢাকা পড়তে চলেছে নীল, মিষ্টি কুয়াশায়।

সকালবেলায় দীর্ঘ, সবুজ ঘাসকে ভিজিয়ে বৃষ্টি হয়েছে। সন্ধেবেলায় কুয়াশা আবার ঘাসকে ভিজিয়ে দেয়। কবির মনে হয় যেন অতীত – বছরগুলি থেকে আসা সুন্দর সুগন্ধ বাতাসে ভেসে চলেছে। এগুলি স্মৃতির সরণী বেয়ে তাঁকেও নিয়ে চলে অতীতে।

ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা লিপিতে পাঠ

মাইল্ দ্য মিস্ট আপন দ্য হিল,

টেলিং নট অভ্ স্টর্মস্ টু-মরো;

নো; দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস্ ফিল্,

স্পেনট্ ইটস্ স্টোর অভ্ সাইলেন্ট সরো।

ওহ, আই’ম গান ব্যাক্ টু দ্য ডেইজ অভ্ ইউথ্,

আই অ্যাম আ চাইল্ড ওয়ানস মোর;

অ্যান্ড ‘নিথ মাই ফাদারস্ শেলটারিং রুফ,

অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল্ ডোর।

আই ওয়াচ্ দিস ক্লাউডি ইভনিং ফল,

আফ্টার আ ডে অভ্ রেইন; ব্লু মিস্টস্,

সুইট্ মিস্টস্ অভ্ সামার প্যল্ দ্য হরাইজনস্ মাউন্টেন-চেইন।

দ্য ড্যাপ্ স্ট্যান্ডস্ ইন দ্য লং,

গ্রিন গ্র্যাস্ অ্যাজ থিক্ অ্যাজ মর্নিংস্ টিয়ারস্;

অ্যান্ড ড্রিমি সেন্টস্ অভ্ ফ্র্যাগরেনস্ পাস্ দ্যাট ব্রীদ্ অভ্ আদার ইয়ারস্।

বঙ্গানুবাদ,

পাহাড়ের ওপরে হালকা কুয়াশা,

বলে, আগামিকাল আর ঝড় নয়;

না; দিন আজ প্রাণভরে কেঁদেছে,

নিঃশব্দ দুঃখের ভান্ডার উজাড় করে।

ও, আমি ফিরে যাই অল্পবয়সের দিনগুলিতে,

আবার আমি এক ছোট্ট শিশু;

এবং আমার বাবার আশ্রয়দানকারী ছাদের নীচে,

কাছে আর পুরোনো হলঘরের দরজার কাছে আমি দেখি মেঘে ঢাকা সন্ধ্যা নেমে আসে,

বৃষ্টিমুখর একটা দিনের পর

নীল কুয়াশা, গ্রীষ্মের মিষ্টি কুয়াশা ঢেকে দেয়

দিগন্তরেখার পর্বতমালা।

দীর্ঘ, সবুজ ঘাসের স্যাঁতসেঁতে ভাব সকালের চোখের জলের মতোই ঘন;

আর স্বপ্নালু সুগন্ধ বয়ে আনে বিগত বছরগুলির শ্বাস।

EXERCISE (1) Tick (✓) the correct answer from the given alternatives: [নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন (✓) দাও:]
1. *The mist was [কুয়াশা ছিল—]
A upon the grass [ঘাসের উপর]
B upon the roof [ছাদের উপর]
C upon the hill [পাহাড়ের উপর]
D upon the leaf [পাতার উপর]
2. *The sorrow of the day is described as [দিনের দুঃখকে বর্ণনা করা হয়েছে যেন সে—]
A silent [নীরব]
B terrible [ভয়ংকর]
C overshadowing [গ্রাস করে এমন]
D little [ছোটো]
3. *The hall door mentioned in the poem is [কবিতায় যে হলঘরের দরজার উল্লেখ আছে সেটি—]
A new [নতুন]
B large [বড়ো]
C broken [ভাঙা]
D old [পুরোনো]
4. *The poet watches the cloudy [কবি মেঘ দেখেন—]
A morning [সকাল]
B evening [সন্ধ্যা]
C afternoon [বিকেল]
D night [রাত্রি]
5. *The colour of the mist is [কুয়াশার রং হয়—]
A grey [ধূসর]
B white [সাদা]
C yellow [হলুদ]
D blue [নীল]
6. *The damp stands on the [স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকে—]
A wall [দেওয়ালে]
B floor [মেঝেতে]
C bush [ঝোপঝাড়ে]
D grass [ঘাসের উপর]
7. Mist does not tell anything of [কুয়াশা কিছু বলে না—]
A today [আজকের জন্য]
B the previous day [আগের দিনের জন্য]
C the next day [পরের দিনের জন্য]
D the day after tomorrow [পরশুর জন্য]
8. According to the poem, the day has [কবিতা অনুসারে দিনটি—]
A slept [ঘুমিয়েছে]
B dreamt [স্বপ্ন দেখেছে]
C wept [কেঁদেছে]
D cried [চিৎকার করেছে]
9. Watching nature the poet has gone back to her [প্রকৃতি দেখে কবি ফিরে গেছেন তাঁর—]
A days of school [স্কুলের দিনগুলিতে]
B days of childhood [শৈশবের দিনগুলিতে]
C days of adulthood [যৌবনের দিনগুলিতে]
D days of old age [বৃদ্ধ বয়সের দিনগুলিতে]
10. The ‘sheltering roof’ mentioned in the poem is of the poet’s [কবিতায় যে ‘আশ্রয়দায়ক ছাদ’-এর উল্লেখ আছে তা হল কবির—]
A mother [মায়ের]
B father [বাবার]
C parents [বাবা ও মায়ের]
D guardian [অভিভাবকের]
11. Summer hides the mountain-chain [গ্রীষ্ম পর্বতমালাকে আড়াল করে—]
A with rain [বৃষ্টি দিয়ে]
B with mists [কুয়াশা দিয়ে]
C with darkness [অন্ধকার দিয়ে]
D with cloud [মেঘ দিয়ে]
12. The ‘horizon’ is an imaginary meeting place of the sky and [দিগন্তরেখা হল আকাশ এবং—]
A the forest [জঙ্গলের]
B the hill [পাহাড়ের]
C the earth’s surface [পৃথিবীপৃষ্ঠের]
D the meadow [মাঠের]
13. The ‘fragrance’ in the poem is described as [কবিতায় সুগন্ধিকে বর্ণনা করা হয়েছে যেন সেটি—]
A dream [স্বপ্ন]
B sweet [মিষ্টি]
C foul [বাজে]
D ordinary [সাধারণ]
14. The mist upon the hill was [পাহাড়ের উপর কুয়াশা ছিল—]
A thick [ঘন]
B thin [পাতলা]
C transparent [স্বচ্ছ]
D white [সাদা]
15. In the second stanza of the poem, the poet recollects her [কবিতার দ্বিতীয় স্তবকে কবি স্মরণ করেন তাঁর—]
A juvenile activity [ছোটোবেলার কাজকর্ম]
B serious activity [গুরুত্বপূর্ণ কাজকর্ম]
C frivolous activity [ছেলেমানুষি কাজকর্ম]
D whimsical activity [খামখেয়ালি কাজকর্ম]
16. From the nature of the mist upon the hill, the poet learned [পাহাড়ের উপর কুয়াশার প্রকৃতি থেকে কবি জানতে পারেন—]
A the day had wept [দিনটা কেঁদেছে]
B the sky was overcast [আকাশ মেঘাচ্ছন্ন]
C summer had come [গ্রীষ্ম এসেছিল]
D there would be no storm the next day [পরদিন কোনো ঝড় হবে না]
17. Emily Jane Brontë’s childhood memories were obsessed [এমিলি জেন ব্রন্টির শৈশব স্মৃতি আবিষ্ট ছিল—]
A with her father [তাঁর বাবার দ্বারা]
B with her mother [তাঁর মায়ের দ্বারা]
C with her sisters [তাঁর বোনদের দ্বারা]
D with her friends [তাঁর বন্ধুদের দ্বারা]
18. Moisture in the grass is compared to [ঘাসের স্যাঁতসেঁতে ভাবের তুলনা করা হয়েছে—]
A morning’s tears [সকালের অশ্রুপাতের]
B summer’s pall [গ্রীষ্মের ঘন মেঘের স্তূপ]
C the old hall door [পুরোনো হলঘরের দরজার স্যাঁতসেঁতে ভাবের]
D the sheltering roof [আশ্রয়দায়ক ছাদের স্যাঁতসেঁতে ভাবের]
19. The evening in the poem is [কবিতায় সন্ধ্যা হল—]
A misty [কুয়াশাচ্ছন্ন]
B cloudy [মেঘাচ্ছন্ন]
C dark [অন্ধকার]
D blue [নীল]
20. Through the passage of dreamy scents of fragrance, Emily Jane Brontë feels [স্বপ্নময় সুগন্ধের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে এমিলি জেন ব্রন্টি অনুভব করেন—]
A the breathing of bygone years [অতীত বছরগুলির শ্বাস]
B the existence of her father [তাঁর বাবার অস্তিত্ব]
C the sorrow of the morning [দিনের দুঃখ]
D the damp in the grass [ঘাসের স্যাঁতসেঁতে ভাব]
Answers
1. Ⓒ 2. Ⓐ 3. Ⓓ 4. Ⓑ 5. Ⓒ 6. Ⓓ 7. Ⓒ 8. Ⓒ 9. Ⓑ 10. Ⓑ 11. Ⓑ 12. Ⓒ 13. Ⓐ 14. Ⓑ 15. Ⓐ 16. Ⓓ 17. Ⓐ 18. Ⓐ 19. Ⓑ 20. Ⓐ
EXERCISE (2) State whether the following statements are True or False. Write ‘T’ for True and ‘F’ for False statements. Provide sentences / phrases / words in support of your answers.
[নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। সত্যের জন্য ‘T’ এবং মিথ্যার জন্য ‘F’ লেখো। উত্তরের সমর্থনে বাক্য / শব্দ / শব্দগুচ্ছ লেখো।]
1. Mild mist upon the hill forecasted that there would be storms on the next day.
F Supporting Statement: Telling not of storms to-morrow.
2. The mild mist upon the hill took the poet back down the memory lane.
T Supporting Statement: Oh, I’m gone back to the days of youth.
3. In the evening there was no patch of cloud in the sky.
F Supporting Statement: I watch this cloudy evening fall.
4. The colour of mists was black.
F Supporting Statement: Blue mists.
EXERCISE (3) Fill in the chart with information from the text.
[পাঠাংশ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো।]
Statement Reason
1. There will be no storms tomorrow. The mild mist is seen upon the hill.
2. The poet has become a child once again. The poet has gone back to the days of youth.
3. The poet has noticed morning’s tears. The damp stands in the long, green grass.

Leave a Comment