Class 9 WBBSE | All Summer in a Day Question And Answer

All Summer in a Day | Question And Answer, Translate, Bengali Pronunciation

গল্পটির সারসংক্ষেপ এবং রসগ্রাহী আলোচনা

পাঠ্য গল্পটি একটি কল্পবিজ্ঞানের কাহিনির অংশ। কল্পবিজ্ঞানের কাহিনি হল মূলত কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কাল্পনিক গল্প। তাই এই ধরনের গল্প বৈজ্ঞানিক আবিষ্কার বা ঘটনা সম্পর্কে আরও জানতে আমাদের আগ্রহী করে এবং একই সঙ্গে আমাদের কল্পনাকেও তৃপ্ত করে।

এই গল্পটি শুক্রগ্রহের বিষয়ে, যা আমাদের সৌর জগতেরই একটি গ্রহ। শুক্রগ্রহকে বলা হয় পৃথিবীর ‘যমজ বোন’ কারণ আকার ও আকৃতিতে দুটি গ্রহের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়। সূর্য থেকে এটি দ্বিতীয় গ্রহ।

যদিও শুক্রগ্রহে প্রাণের কোনও চিহ্ন নেই তবুও এক ধরনের আবহাওয়ার উপস্থিতি সেখানে খুঁজে পাওয়া গিয়েছে। এই বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে ব্র্যাডবেরি এখান থেকেই তাঁর কল্পনার উড়ান শুরু করেছেন।

তিনি কল্পনা করেন পৃথিবী থেকে কিছু লোক শুক্রগ্রহে গিয়েছেন এবং তারা একটি সভ্যতার সূত্রপাত করেছেন। ছোটো ছেলেমেয়েরা স্কুলে যায়।

ওই গ্রহে সবসময়েই বৃষ্টি হয়। প্রতি সাত বছর অন্তর সূর্যের দেখা পাওয়া যায় তাও কেবল একঘণ্টার জন্য। লোকেরা সাধারণত মাটির নীচে কোনো সুড়ঙ্গ বাড়িতে বাস করেন। তাই বিশেষত শিশুদের জন্য সূর্য হল সবচেয়ে বিস্ময়কর একটি বস্তু। বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন আকাশ ক্রমশ পরিষ্কার হয়, তারা সূর্যের আবির্ভাবের জন্য উৎসুকভাবে এবং আশা নিয়ে অপেক্ষা করে থাকে। যখন সত্যি সত্যিই সূর্য ওঠে হয় তাদের আনন্দের কোনো সীমা পরিসীমা থাকে না। তারা হাসে, চিৎকার করে, দৌড়োয়, খেলা করে এবং এভাবে প্রাণ ভরে উপভোগ করে। সূর্যের উন্নতা এবং আলো তাদের কাছে জাদুকরি। কিন্তু এক ঘণ্টা পরে যখন ধীরে ধীরে সূর্য মলিন হয় এবং আবার বৃষ্টি শুরু হয় তারা হতাশ হয়ে পড়ে। একটি ছোট্ট মেয়ে কাঁদতে শুরু করে। আবার তাদের সাতবছর অপেক্ষা করতে হবে সূর্যের জন্য।

ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা লিপিতে পাঠ

ইট্ হ্যাড্ বিন রেইনিং ফর সেভেন্ ইয়ারস্। থাউজেন্ডস্ আপন থাউজেন্ডস্ অডেইজ ফিলড্ ফ্রম ওয়ান এন্ড টু দি আদার উইথ্ রেইন। দ্য ডেইজ ওয়্যার ফিলড্ উইথ দ্য গাশ অভ্ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ারস্। হেভি স্টর্মস কড্ টাইড্যাল ওয়েভস্ টু কাম ওভার দ্য আইল্যান্ডস্। আ থাউজেন্ড ফরেস্টস ক্লাস্ড আনডার দ্য রেইন, হ্যাড গ্রোন্ আপ আ থাউজেন্ড টাইমস্ টু বি ক্রাস্ড এগেইন। দিস্ ওয়াজ দ্য ওয়ে অভ্ লাইফ ফরএভার অন প্ল্যানেট্ ভিনাস। হেয়ার ওয়্যজ লোকেটেড্ দ্য স্কুলরুম অভ্ দ্য চিল্ড্রেন বিলংগিং টু মেন অ্যান্ড উওমেন ছু কেম্ বাই রকেটস্ ফ্রম আর্থ। দে সেট আপ আ সিভিলাইজেস্স্ ইন দিস রেইনিং ওয়ার্ল্ড।

“রেডি?”

“রেডি।”

“নাউ?”

“সুন।”

“উইল ইট হ্যাপেন্ টুডে, উইল ইট?”

“লুক্, লুক্, সী ফর ইওরসেল্ফ।”

দ্য চিলড্রেন ইন্ দ্য স্কুলরুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস্ড টু ইচ আদার লাইক সো মেনি রোজেজ। দে পাঁয়ারড্ আউট্ অভ্ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিড়ন সাম্।

ইট্ রেইনড্।

“ইটস্ স্টপিং, ইট্‌স্ স্টপিং।”

দ্য চিলড্রেন ওয়্যার অল্ নাইন ইয়ারস্ ওল্ড। হোয়েন দ্য সান কেইম্ আউট লাস্ট টাইম সেভেন ইয়ারস্ এগো দে ওয়্যার টু ইয়ং। দে ক্যুড্ নট্ রিকল্ দ্য সান্ হোয়েন ইট্ কেইম আউট ফর জাস্ট অ্যান্ আওয়ার অ্যান্ড শোউড্ ইউস্ ফেস্ টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড।

অল্ ডে ইয়েসটারড্ েদে হ্যাড্ রেড্ ইন্ ক্লাস অ্যাবাউট্ দ্য সান। দে লার্নড্ হাউ লাইক আ লেমন্ ইট্ ওয়াজ অ্যান্ড হাউ হট্। দে হ্যাড্ রিন স্মল স্টোরিজ, এড্ েঅর পোয়েমস্ অ্যাবাউট্ ইউ।

“আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার

দ্যাই ব্লুমস্ ফর জাস্ট ওয়ান আওয়ার।”

দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। টুডে, অ্যাই দিস মোমেন্ট, দ্য রেইন্ ওয়াজ স্ল্যাকেনিং। দ্য চিলড্রেন গ্যাদারড্ অ্যাট্ দ্য গ্রেট্ থিক্ উইন্ডোজ।

“হোয়ারস্ আওয়ার টিচার?”

“শিল্ বি ব্যাক।”

“শি মাস্ট হারি অর শি’ল্ মিস্ ইই।”

দ্য রেইন্ স্ল্যাকেনড্ স্টিল্ মোর।

দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সী দ্য সান্। দে হ্যাড বিন অন্ ভিনাস অল দেয়ার লাইভস্। দে হ্যাড বিন অনলি ট্যু ইয়ারস্ ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেইম আউট। দে হ্যাড লং সিস্ ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট্ অভ্ হাউ ইট্ রিয়েলি ওয়াজ। দে প্লেইড্ ইন্ দি ইকোয়িং টানেলস্ অভ্ দি আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অভ্ সামার অ্যান্ড দ্য সান্।

দ্য রেইন্ স্টপড্।

ইট্ ওয়াজ অ্যাজ ইফ্ আ হারিকেন হ্যাড্ লস্ট ইটস্ সাউন্ড। দেয়ার ওয়্যার নো মোশন্‌স্ অর ট্রেমর বাট পিস্। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড্ টু আ স্ট্যান্ডস্টিল্। দ্য সাইলেন্স ওয়্যজ সো ইমেনস্ ওয়ান উড্ ফিল্ অ্যাজ ইফ্ দ্য ইয়ারস হ্যাড বীন স্টাড্ডু। দ্য চিলড্রেন পুট্ দেয়ার হ্যান্ডস্ টু দেয়ার ইয়ারস্। দে স্টুড্ অ্যাপার্ট। দ্য ডোর স্লিভ্ ব্যাক। দ্য স্মেল অভ্ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেইম্টু দেম।

দ্য সান কেইম্ আউট।

ইট ওয়্যজ দ্য কালার অভ্ ফ্রেইমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট্ ওয়াজ ভেরি লার্জ। দ্য ফাই অ্যারাউস্ ইট্ ওয়্যজ ব্লেজিং ব্লু। দ্য জাঙ্গল্ বার্নড্ উইথ সানলাইট। দ্য চিলড্রেন, রিলিজড ফ্রম দেইয়ার স্পেল, রাশড্ আউট, ইয়েলিং, ইনটু দ্য সামারটাইম।

“নাউ, ডোন্ট ইউ গো টু ফার,” দেইয়ার টিচার কলড্ আফ্টার দেম। “ইউড্ অলি অ্যান আওয়ার, ইউ নো।”

দ্য চিলড্রেন ওয়্যার রানিং অ্যান্ড টার্নিং আপ্ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফীল দ্য ওয়ার্ম সান্ অন্ দেয়ার চিকস্। দে টুক অফ্ দেয়ার জ্যাকেটস্ অ্যান্ড লেই দ্য সান্ ওয়ার্ম দেয়ার আর্মস।

“ও, ইইস্ বেটার দ্যান ল্যাপ্লাইটস্, ইজ ইউ?”

“মাঢ়, মার্চ বেষ্টার।”

দে স্টপড় রানিং অ্যান্ড স্টুড় ইন দ্য গ্রেট জাঙ্গল্ দ্যাট কভারড্ জিনাস্। প্য জাঙ্গল ব্রিউ অ্যান্ড নেডার স্টপ্ গ্রোয়িং। দ্য জাঙ্গল্ হ্যাড্ স্পেট্ ইয়ারস্ উইদাউট দ্য সান। ইট ওয়াজ দ্য কালার অভ্ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক।

দ্য চিলড্রেন লে আউট লাফিং অন্ দ্য জাঙ্গল্ ম্যাট্রেস্। দে র‍্যান অ্যামং ল্য ট্রিজ। দে স্লিপড় অ্যান্ড ফেল্। সে পুড় ইচ আদার অ্যান্ড প্লেইড্ হাইড অ্যান্ড সীক্। মোস্ট অভ্ অল দে ফ্লুইস্টেড্ অ্যাট্ দ্য সান আক্টিল টিয়ারস্ র‍্যান্ ডাউন দেইয়ার ফেসেস্। দে ব্রিদড় দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিস্ড টু দ্য সাইলেন্স দুইচ্ হেল্ড দেইম ইন আ ব্রেসেড্ সী অভ্ নো সাউন্ড। দে লুকড্ অ্যাট্ এভরিথিং অ্যান্ড সেইডারড্ এভরিথিং। দেন, ওয়াইল্ডলি, লাইক অ্যানিম্যালস্ এস্কেইপ্ত ফ্রম দেয়্যার কেস্, দে র‍্যান অ্যান্ড র‍্যান, শাউটিং, ইন সার্কস্। দে র‍্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড্ নই স্টপ রানিং। অ্যান্ড দেন-

ইন্ দ্য মিডস্ট অভ্ দেইয়ার রানিং, ওয়ান অভ্ দ্য গার্লস ওয়েলড্।

এভরিওয়ান স্টপড্।

দ্য গার্ল, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, হেল্ড আউট হার হ্যান্ড।

“ও, লুক, লুক।” শী সেইড্ ট্রেম্বলিং।

দ্য চিলড্রেন গ্যাদারড্ স্লোলি টু লুক অ্যাট্ হার ওপেন্ড্ পাম।

ইন দ্য সেন্টার অভ্ ইট ওয়্যজ আ সিংগল্ লার্জ রেইনড্রপ।

দ্য গার্ল বিগ্যান্ টু কাই, লুকিং অ্যাট্ ইট্।

দ্য চিলড্রেন্ গ্লানসড্ ক্যুইকূলি অ্যাট দ্য স্কাই।

আ ফিউ কোল্ড ড্রপস্ ফেল অন দেইয়ার নোজেস্ অ্যান্ড দেইয়ার চিকস্ অ্যান্ড দেইয়ার মাউস্। দ্য সান ফেডেড্ বিহাইন্ড আ ক্লাউড অভ্ মিস্ট। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেইম। দে টার্নড্ অ্যান্ড স্লোলি ওয়াকড্ টুওয়ার্ডস্ দেইয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস্। দেইয়ার স্মাইলস্ হ্যাড ভ্যানিশড্।

আ বুম্ অভ্ থান্ডার স্টার্টল্ড দেম।

দে টাম্বলড্ আপন ইচ আদার অ্যান্ড র‍্যান।

“७, ७”

লাইটনিং স্ট্রাক্ অল অ্যারাউন্ড দেম। দ্য স্কাই ডার্ক ইনটু মিডনাইট ইন

আ ফ্ল্যাশ।

দ্য চিলড্রেন স্টুড্ অ্যাট দ্য ডোরওয়ে টু দি আন্ডারগ্রাউন্ড হাউসেস্ আন্টিল্

ইট ওয়াজ রেইনিং হার্ড। দেন দে ক্লোজড দ্য ডোরস্ অ্যান্ড হার্ড দ্য জাইগান্টিক সাউন্ড অভ্ দ্য রেইন ফলিং এভরিহয়্যার।

“উইল ইট বি সেভেন মোর ইয়ারস্ বিফোর দ্য সান কামস্ আউট এগেইন?”

‘ইয়েস।”

উইথ্ পেইল্ ফেসেস্ দে লুকড্ আউট অভ্ দ্য উইন্ডো অ্যাট্ দ্য ওয়ার্ল্ড দ্যাই ওয়াজ রেইনিং নাউ, রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি।

বঙ্গানুবাদ

টানা সাত বছর ধরে বৃষ্টি হচ্ছিল। হাজার হাজার দিন ধরে এপ্রাপ্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত বৃষ্টিতে ভরে উঠেছিল। দিনগুলি ভরে ছিল জলের তোড়ে এবং

অন্তহীন বৃষ্টিপাতে। প্রবল ঝড়ের ফলে জোয়ারের ঢেউ উঠে এসেছিল দ্বীপগুলির ওপরে। হাজার বৃষ্টিতে ধ্বংস হয়েছিল আর জঙ্গল হাজার বার গজিয়ে উঠেছিল আবার ধবংস হওয়ার জন্যই। এই ছিল শুরুগ্রহের চিরকালীন জীবন ধারা। রকেটে চড়ে পৃথিবী থেকে যে সমস্ত পুরুষ ও । মহিলা এখানে এসেছিলেন তাঁদের শিশুদের জন্য এখানে স্কুল ছিল। এই বর্ষণমুখর জগতে তাঁরা এক সভ্যতা স্থাপন করেছিলেন।

প্রস্তুত?”

“প্রস্তুত।”

“এখনই?”

“খুব তাড়াতাড়ি।”

“আজকেই এটা ঘটবে, ঘটবে তো?

দেখো, দেখো, নিজেই দেখো।”

স্কুলের ঘরে শিশুরা বকবক করছিল এবং এমনভাবে গাদাগাদি করে জড়ো হয়েছিল যে তাদের দেখে মনে হচ্ছিল একগুচ্ছ গোলাপফুল। লুকোনো সূর্যকে দেখার জন্য তারা জানলা দিয়ে বাইরের দিকে উঁকি দিচ্ছিল।

বৃষ্টি হচ্ছিল।

“থামছে, থামছে।”

শিশুগুলি সবাই ছিল ন-বছর বয়সি। সাতবছর আগে, যখন শেষবারের জন্য সূর্য দেখা গিয়েছিল, তখন তারা সবাই বড্ড ছোটো ছিল। কবে কেবলমাত্র এক ঘণ্টার জন্য সূর্য দেখা দিয়েছিল এবং এই বিস্ময়াবিষ্ট জগতকে তার মুখ দেখিয়েছিল, সেটা তারা স্মরণ করতে পারে না।

গতকাল সারাদিন শ্রেণিকক্ষে তারা সূর্য সম্পর্কে পড়াশোনা করেছে। তারা শিখেছে সূর্যটি কীরকম লেবুর মতো দেখতে এবং কত উন্ন ছিল সেটা। এবিষয়ে তারা ছোটো গল্প, প্রবন্ধ অথবা কবিতা লিখেছে।

“আমার মনে হয় সূর্য হল একটি ফুল

যা কেবল একঘণ্টার জন্য ফোটে।”

সেটা ছিল গতকাল। আজকে, এই মুহূর্তে, বৃষ্টি কমে আসছিল। শিশুরা

জড়ো হয়েছিল বিশাল পুরু জানালার কাছে।

“আমাদের শিক্ষিকা কোথায়?”

“তিনি ফিরে আসবেন।”

“তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, তা না হলে উনি সুযোগ হারাবেন।”

বৃষ্টি আরও কমে এল।

শিশুরা সূর্যকে দেখবার জন্য উৎসুক ছিল। তারা সারাজীবন শুক্রগ্রহে বাস করছে। যখন শেষবার সূর্য দেখা দিয়েছিল তখন তাদের বয়স ছিল মাত্র দুবছর। তাই তারা সূর্যের রং কেমন বা তার উত্তাপ আসলে কেমন ছিল, তা অনেকদিন আগেই তারা ভুলে গেছে। তারা পাতাল শহরের প্রতিধ্বনি তোলা সুড়ঙ্গের মাঝে খেলা করেছে আর গ্রীষ্ম ও সূর্যের গান গেয়েছে।

বৃষ্টি থেমে গেল।

মনে হল যেন কোনো হারিকেন ঝড় তার শব্দটাই হারিয়ে ফেলেছে। কোনো গতি নেই, কম্পন নেই, কেবল শান্তি। গোটা জগত সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। নিঃস্তব্ধতা এত বিপুল, যে কারও মনে হবে যেন কানের মধ্যে কিছু ভরে দেওয়া হয়েছে। শিশুরা তাদের কানের উপর হাত রাখল। তারা আলাদা আলাদা দাঁড়িয়েছিল। দরজাটি পিছন দিকে খুলে গেল। এক নিঃশব্দ, অপেক্ষমান জগতের গন্ধ তাদের কাছে আসতে লাগল।

সূর্য বেরিয়ে পড়ল।

এর রং জ্বলন্ত ব্রোঞ্জ-এর মতো এবং আকারেও খুব বড়ো। এর চারপাশের আকাশ উজ্জ্বল নীল। জঙ্গলগুলো সূর্যের আলোয় যেন জ্বলছে। শিশুরা সম্মোহন মুক্ত হয়ে গ্রীষ্মের মাঝে দৌড়ে বেরিয়ে এল, চিৎকার করতে করতে।

“শোনো, কেউ কিন্তু বেশি দূর যাবে না,” তাদের শিক্ষিকা পিছন থেকে ডেকে বললেন, “তোমাদের হাতে কেবলমাত্র একঘণ্টা সময় আছে, জান তো।”

শিশুরা আকাশের দিকে মুখ তুলে দৌড়োচ্ছে, তাদের গালগুলোর ওপর সূর্যের উন্নতা অনুভব করার জন্য। তারা তাদের জ্যাকেট খুলে ফেলল, রোদে হাত গরম করতে লাগল।

“ওঃ, এটা বাতির আলোর চেয়ে অনেক ভালো, তাই না?

“অনেক, অনেক ভালো।”

তারা দৌড়োনো থামালো এবং দাঁড়িয়ে পড়ল বিশাল জঙ্গলের মধ্যে যা শুক্রগ্রহকে ঢেকে রেখেছে। জঙ্গল বেড়েই চলেছে, কখনোই তার বৃদ্ধি থামেনি। জঙ্গল বছরের পর বছর কাটিয়েছে সূর্য ছাড়াই। আর এর রং ছিল রাবার, ছাই আর কালির রঙের মতো।

জঙ্গলের ঘাসের মাদুরের ওপর শিশুরা হাসতে হাসতে শুয়ে পড়ল। তারা গাছেদের মধ্যে দিয়ে দৌড়োলো। তারা পিছলে গেল, পড়ে গেল। তারা একে অপরকে ঠেলা দিল, লুকোচুরি খেলল। সবচেয়ে বড়োকথা আধবোজা চোখে তারা সূর্যের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না তাদের মুখ বেয়ে চোখের জল গড়িয়ে পড়ে। তারা তাজা বাতাসে নিঃশ্বাস নিল এবং নিঃস্তব্ধতার মাঝে কান পাতল, যে নিঃস্তব্ধতা তাদেরকে এক পবিত্র সমুদ্রের মতো ঘিরে রেখেছিল। তারা সমস্ত কিছু দেখতে লাগল এবং সমস্ত কিছু পুরো আস্বাদন করল। তারপরে, পাগলের মতো, গুহা থেকে মুক্তি পাওয়া জন্তুর মতো

তারা গোল হয়ে ছুটতে লাগল আর চিৎকার করতে করতে, ছুটতে লাগল।

তারা একঘস্টা ধরে দৌড়োলো এবং দৌড় থামাল না।

আর তারপর-

দৌড়ের মাঝেই, ওদের মধ্যে একটি মেয়ে বিলাপ করে কেঁদে উঠল।

প্রত্যেকে থেমে গেল।

মেয়েটি, খোলা আকাশের নীচে দাঁড়িয়ে, তার হাত মেলে ধরল।

“ও, দেখো, দেখো” সে কাঁপতে কাঁপতে বলল।

তার মেলে ধরা হাতের তালু দেখার জন্য শিশুরা ধীরে ধীরে সবাই জড়ো হল। হাতের তালুর ঠিক মাঝখানে একটা বড়ো জলের ফোঁটা।

ওই দিকে তাকিয়ে মেয়েটি কাঁদতে শুরু করল।

শিশুরা দ্রুত আকাশের দিকে তাকাল।

তাদের নাকের উপর, গালের উপর, মুখের উপর কয়েকটা ঠান্ডা জলের ফোঁটা পড়ল। কুয়াশার মেঘের পিছনে সূর্য মিলিয়ে গেল। তাদের চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগল। তারা পিছন ফিরে ধীরে ধীরে এগিয়ে চলল তাদের পাতাল ঘরগুলির দিকে। তাদের হাসি উবে গিয়েছে।

বজ্রপাতের গুমগুম শব্দ তাদের চমকে দিল।

তারা হুমড়ি খেয়ে একে অপরের উপর পড়ল, তারপরে দৌড়োল।

“ওঃ, ওঃ”

তাদের চারপাশে বাজ পড়তে লাগল। এক পলকে আকাশ মধ্যরাত্রির মতো

কালো হয়ে গেল।

শিশুরা মাটির তলায় বাড়ির দরজায় দাঁড়িয়ে রইল যতক্ষণ না মুষলধারে বৃষ্টি শুরু হল। তারপরে তারা দরজা বন্ধ করে দিল এবং সর্বত্র বৃষ্টি পড়ার দানবীয় শব্দ শুনতে পেল।

“আবার সূর্য উঠতে কি আরও সাত বছর লাগবে?”

“হ্যাঁ।”

ফ্যাকাশে মুখে তারা জানালা দিয়ে বাইরের সেই জগতের দিকে তাকিয়ে রইল যেখানে এখন বৃষ্টি হচ্ছে, হচ্ছে আর হচ্ছে, একনাগাড়ে।

QUESTIONS & ANSWERS

Questions marked with * are very important

EXERCISE (1)

Tick (✓) the correct answer from the given alternatives:
[নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন (✓) দাও]

  1. *Men and women came from the Earth to Venus by [পৃথিবী থেকে শুক্রগ্রহে পুরুষ ও মহিলারা এসেছিলেন]—
    • A) aeroplanes [এরোপ্লেন]
    • B) helicopters [হেলিকপ্টার]
    • C) rockets [রকেট]
    • D) satellites [উপগ্রহে চড়ে]
  2. *The children learned that the sun was like a/an [শিশুরা শিখেছিল সূর্য যার মতো তা হল]—
    • A) lemon [পাতিলেবু]
    • B) apple [আপেল]
    • C) orange [কমলালেবু]
    • D) guava [পেয়ারা]
  3. *The children had long forgotten the colour of the [শিশুরা দীর্ঘদিন ভুলে গিয়েছিল]—
    • A) Earth [পৃথিবীর রং]
    • B) Sun [সূর্যের রং]
    • C) Venus [শুক্রের রং]
    • D) Moon [চাঁদের রং]
  4. *When the children felt warm in the sun they took off their [রোদে যখন শিশুদের গরম লাগল তারা খুলে ফেলল]—
    • A) jackets [জ্যাকেট]
    • B) sweaters [সোয়েটার]
    • C) blazers [ব্লেজার]
    • D) coats [কোট]
  5. *The children came to know that the sun would come out after [শিশুরা জানতে পেরেছিল সূর্য আবার বেরিয়ে আসবে]—
    • A) two years [দু-বছর পরে]
    • B) six years [ছয় বছর পরে]
    • C) seven years [সাত বছর পরে]
    • D) nine years [নয় বছর পরে]
  6. The tidal waves came over the [জলোচ্ছ্বাস এসেছিল]—
    • A) forests [জঙ্গলে]
    • B) islands [দ্বীপপুঞ্জে]
    • C) countries [দেশগুলিতে]
    • D) cities [শহরগুলিতে]
  7. In Venus thousands of forests were crushed because of [শুক্রগ্রহে হাজার হাজার জঙ্গল ধ্বংস হওয়ার কারণ ছিল]—
    • A) wind [বাতাস]
    • B) sunlight [সূর্যালোক]
    • C) rain [বৃষ্টি]
    • D) heat [উত্তাপ]
  8. The children were in their [শিশুরা ছিল তাদের]—
    • A) school [স্কুলে]
    • B) home [বাড়িতে]
    • C) rockets [রকেটে]
    • D) playground [মাঠে]
  9. In the story, children are compared to [গল্পে শিশুদেরকে যার সঙ্গে তুলনা করা হয়েছে]—
    • A) rain [বৃষ্টি]
    • B) Venus [শুক্রগ্রহ]
    • C) planets [গ্রহ]
    • D) roses [গোলাপ]
  10. To see the sun, the children were [সূর্য দেখার জন্য শিশুরা ছিল]—
    • A) inattentive [অমনোযোগী]
    • B) unwilling [অনিচ্ছুক]
    • C) eager [উৎসুক]
    • D) spiteful [বিদ্বেষপরায়ণ]
  11. All the children were of [সকল শিশুরা ছিল]—
    • A) seven years [সাত বছর বয়সের]
    • B) eight years [আট বছর বয়সের]
    • C) nine years [নয় বছর বয়সের]
    • D) ten years [দশ বছর বয়সের]
  12. On Venus they would get sunlight for [শুক্রগ্রহে তারা সূর্যের আলো পেত]—
    • A) a day [একদিন]
    • B) an hour [এক ঘণ্টা]
    • C) two hours [দুই ঘণ্টা]
    • D) a month [এক মাস]
  13. The children took off their jackets to [শিশুরা তাদের জ্যাকেট খুলে ফেলেছিল]—
    • A) bathe in sunlight [সূর্যের আলোয় স্নান করতে]
    • B) bathe in rain [বৃষ্টির জলে স্নান করতে]
    • C) warm their arms [হাতদুটিকে গরম করতে]
    • D) dry their jackets [জ্যাকেট শুকোতে]
  14. The children of Venus first saw the sun when they were of [শুক্রগ্রহের শিশুরা প্রথম সূর্য দেখেছিল যখন তারা ছিল]—
    • A) nine years [নয় বছরের]
    • B) eight years [আট বছরের]
    • C) seven years [সাত বছরের]
    • D) six years [ছয় বছরের]
  15. The school children of Venus wrote small stories, essays and poems on [শুক্রগ্রহের স্কুলপড়ুয়ারা ছোটো গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখেছিল]—
    • A) the sun [সূর্য নিয়ে]
    • B) rain [বৃষ্টি নিয়ে]
    • C) the moon [চাঁদ নিয়ে]
    • D) lemon [লেবু নিয়ে]
  16. The sun rose on Venus had the colour of [শুক্রগ্রহে উদিত সূর্যের রং ছিল]—
    • A) flaming bronze [জ্বলন্ত ব্রোঞ্জের মতো]
    • B) a lemon [লেবুর মতো]
    • C) blazing blue [জ্বলন্ত নীল]
    • D) grey [ধূসর]
  17. The children in Venus wrote small stories, essays and poems about the sun on [শুক্রগ্রহের শিশুরা ছোটো গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখেছিল সূর্যের বিষয়ে]—
    • A) the day on which the sun rose [যেদিন সূর্য উঠেছিল]
    • B) the previous day before the sunrise [সূর্যোদয়ের আগের দিন]
    • C) the day following the sunrise [সূর্যোদয়ের পরের দিন]
    • D) a day seven years ago [সাত বছর আগে একদিন]
  18. According to the children, the teacher must come [শিশুদের মতে, শিক্ষকমশাইয়ের আসা উচিত]—
    • A) cheerfully [আনন্দ সহকারে]
    • B) not in a hurry [তাড়াহুড়ো না করে]
    • C) hurriedly [তাড়াতাড়ি করে]
    • D) with slow steps [ধীর পায়ে]
  19. With the rise of the sun, the sky of Venus became [সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুক্রগ্রহের আকাশ হয়ে উঠেছিল]—
    • A) flaming bronze [জ্বলন্ত ব্রোঞ্জ]
    • B) blazing blue [জ্বলজ্বলে নীল]
    • C) orange [কমলা রঙের]
    • D) yellow [হলুদ রঙের]
  20. When the children peered out of the window to see the sun, their teacher was [যখন শিশুরা সূর্যটাকে দেখার জন্য জানালা দিয়ে উঁকি মারছিল, তখন তাদের শিক্ষিকা]—
    • A) in the class room [শ্রেণিকক্ষে ছিলেন]
    • B) not in the class room [শ্রেণিকক্ষে ছিলেন না]
    • C) trying to stop them [তাদের থামানোর চেষ্টা করছিলেন]
    • D) playing hide and seek with them [তাদের সঙ্গে লুকোচুরি খেলছিলেন]
  21. With the rise of the sun, a spell of silence was felt in Venus because [সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুক্রগ্রহে নৈঃশব্দ্যের প্রহর অনুভূত হয়েছিল, কারণ]—
    • A) the children stopped talking [শিশুরা কথা বলা থামিয়ে দিয়েছিল]
    • B) it stopped raining completely [বৃষ্টি থেমে গিয়েছিল পুরোপুরিভাবে]
    • C) heavy storms stopped blowing [প্রবল ঝড় আর বইছিল না]
    • D) the children were immensely tensed [শিশুরা প্রবলভাবে উৎকণ্ঠিত ছিল]
  22. In Venus it had been raining for [শুক্রগ্রহে বৃষ্টি হচ্ছিল একটানা]—
    • A) six months [ছয় মাস ধরে]
    • B) six years [ছয় বছর ধরে]
    • C) seven months [সাত মাস ধরে]
    • D) seven years [সাত বছর ধরে]
  23. The ecstatic feeling of the children are compared to that of [শিশুদের হর্ষোৎফুল্ল অনুভূতির তুলনা করা হয়েছে সেই আনন্দের সঙ্গে]—
    • A) roses when they bloom [যখন গোলাপ প্রস্ফুটিত হয়]
    • B) heavy storms blowing [যখন প্রবল বেগে ঝড় প্রবাহিত হয়]
    • C) wild animals escaped from their caves [যখন গুহা থেকে বুনো জন্তুরা নিগর্ত হয়]
    • D) the sun while rising [যখন সূর্য উদিত হয়]
  24. There were no motions or tremor and the world grounded to a standstill when [কোনো গতি বা কম্পন ছিল না আর জগৎ থমকে দাঁড়িয়েছিল যখন]—
    • A) a hurricane lost its sound [হারিকেন ঝড় শব্দ হারিয়ে ফেলেছিল]
    • B) children stopped crying [শিশুরা কান্না থামাল]
    • C) the rain stopped [বৃষ্টি থেমেছিল]
    • D) children went home [শিশুরা বাড়ি গিয়েছিল]

Answers

1. C    2. A    3. B    4. A    5. C    6. B    7. C    8. A

9. D    10. C    11. C    12. B    13. C    14. D    15. A    16. A

17. B    18. C    19. B    20. B    21. B    22. D    23. C    24. C

EXERCISE (2)

State whether the following statements are True or False. Write ‘T’ for True and ‘F’ for False statements. Provide sentences / phrases / words in support of your answers:
[নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা তা বলো। সত্য বিবৃতির জন্য ‘T’ এবং মিথ্যা বিবৃতির জন্য ‘F’ লেখো। তোমার উত্তরের সপক্ষে বাক্য / শব্দবন্ধ / শব্দ লেখো।]

1. The children of Venus had to wait for the sun for seven years.

Ans. T Supporting Statement: It had been raining for seven years.

2. The children of Venus are now ten years old.

Ans. F Supporting Statement: The children were all nine years old.

3. The children came to Venus from Earth.

Ans. F Supporting Statement: They had been on Venus all their lives.

4. In the poem written by the children, the sun was compared to a flower.

Ans. T Supporting Statement: I think the sun is a flower.

5. The teacher allowed the children to go out for an hour only.

Ans. T Supporting Statement: “You’ve only an hour, you know.”

EXERCISE (3)

Fill in the chart with information from the text:
[পাঠাংশ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো।]

Statement Reason
1. Tidal waves came over the islands.
2. The children could not recall the sun they had seen earlier.

Ans.

Statement Reason
1. Tidal waves came over the islands. Heavy storms began.
2. The children were two years old then. The children could not recall the sun they had seen earlier.

Leave a Comment