Tom Loses a Tooth | Question And Answer, Translate, Bengali Pronunciation

গল্পটির সারসংক্ষেপ এবং রসগ্রাহী আলোচনা
এটি এক বালক এবং তার শিশুসুলভ সরল দুষ্টুমির গল্প। ছোটো ছোটো ছেলেমেয়েদের স্কুলের বিরুদ্ধে সাধারণত একধরনের বিরূপতা রয়েছে। স্কুল হল তাদের কাছে একধরনের কারাগার কারণ সেখানে তারা পুরস্কার ও ভালোবাসার চেয়ে অনেক বেশি করে পায় শাস্তি ও বন্দিদশা। এখানে ছোট্ট ছেলে টমের কর্মকান্ড ও চিন্তাভাবনা প্রাণখোলা হাসির উৎস।
ঘুম থেকে উঠে টমের প্রথম চিন্তাই হল কী করে স্কুল ফাঁকি দেওয়া যায়। সাধারণত বড়োরা ছোটোদের এই ধরনের ইচ্ছাকে কোনো গুরুত্বই দেন না।
তাঁরা ভাবেন স্কুলে না গেলে ছেলেমেয়েরা উচ্ছন্নে যাবে। তাই উদ্দেশ্যপূরণের জন্য টমকে আরও কোনো গুরুত্বপূর্ণ কারণ খুঁজে বের করতেই হবে। সে কোনো রোগ বা অসুস্থতা খুঁজতে শুরু করল। শুরুতে সে পেটের সমস্যার কথা ভাবল। কিন্তু ওটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নয়। তাই সে নড়বড়ে দাঁতের ব্যাপারে ভাবা শুরু করল। এই পরিকল্পনাটাও তাকে বাতিল করতে হল একথা ভেবে যে পলি কাকিমা তার দাঁত তুলে ফেলবেন। তাই সে এমন ভান করতে শুরু করল যে তার পায়ের বুড়ো আঙুলে ক্ষত হয়েছে। সে গোঙাতে শুরু করল। অবশেষে সেই গোঙানির আওয়াজ তার কাকিমাকে ওপরের তলায় টেনে নিয়ে এল। তিনি পায়ের ক্ষতের কোনও গুরুত্ব দিলেন না। তখন টম তাঁকে দাঁতের ব্যাপারটা বলল। তৎক্ষণাৎ তিনি এই সমস্যার সমাধানের জন্য নড়বড়ে দাঁতটা টেনে তুলে ফেলার চেষ্টা করলেন। ততক্ষণে সমস্ত ব্যাপারটাই টমের হাতের বাইরে চলে গেছে। এমনকি সত্যি কথা স্বীকার করেও সে নিজেকে কাকিমার কবল থেকে মুক্ত করতে পারল না। শেষ পর্যন্ত সে একটি দাঁত হারাল, ওপরের দাঁতের পাটিতে একটি শূন্যস্থান তৈরি হল। এইভাবে এই মজাদার পর্ব শেষ হলো।
ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা লিপিতে পাঠ
টম্ অল্গুয়েজ ফাউন্ড মান্ডে মর্নিং টু বি মিজারেল্। মান্ডে বিগ্যান অ্যানাদার উইস্ স্লো সাফারিং ইন স্কুল।
টম লে থিংকিং। প্রেজেন্টলি, হি উইশড্ দ্যাট্ হি ওয়াজ সিক্: দেইন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। হি ইভেস্টিগেটেড্ হিজ বডি উইথ দ্য হোপ্ অভ্ ফাইন্ডিং সাম্ এইল্মেন্ট। হি থট্ দ্যাট্ হি হ্যাড্ ফাউন্ড সিস্টমস্ অভ্ স্টমাক ট্রাবল। হি বিগ্যান্ টু গ্রো হোপস্ফুল। হাউএভার, দ্য সিস্টমস্ সুন্ গ্রিউ ফিল্ অ্যান্ড হোল্লিল্লল ওয়েন্ট অ্যাওয়ে।
টম্ থট্ ফারদার। সাডলি হি ডিসকভারড্ সামথিং। ওয়ান অভ্ হিজ আপার ফ্রন্ট টিপ্ ওয়্যজ লুজ। হি ফেট্ লাকি। হি ওয়াজ অ্যাবাউট্ টু বিগিন্ টু গ্রোন্ হোয়েন ইট্ অকারড্ টু হিম দ্যাট্ ইফ্ আন্ট পলি ওয়াজ টু নো শি উড্ সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। টম থট হি উড হোল্ল্ দ্য টুথ ইন রিজার্ভফর দ্য প্রেজেন্ট। হি রিমেম্বারড্ হিয়ারিং ফ্রম্ আ ডক্টর দ্যাট আ সার্টেন এইল্মেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর থ্রি ডেইজ অ্যান্ড মেক্ হিম লুজ আ ফিংগার। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য শীট্ অ্যান্ড হেল্ ইট আপ্ ফর ইন্সপেক্শন। হি ডিড্ নট্ নো দ্য নেসেসারি সিস্টমস্। হাউএভার, ইট্ সীড্ লাইক আ গুড চান্স। টম ফেল টু গ্রোনিং। বাট্ হিজ ব্রাদার সিড্ স্লেট্ অন।
টম্ গ্রোন্ড লাউডার। হি ফ্যান্সিড্ দ্যাট হি বিগ্যান্ টু ফীল পেইন ইন দ্য টো। নো রেস্পন্স কেইম্ ফ্রম সিড। টম্ দেইন স্টার্টেড্ আ সাক্সেন্ অভ্ গ্রোনস্। হাউএভার সিড স্নোরড্ অন।
টম্ বিকেম্ এক্সাইটেড। হি সেইড, “সিড, সিড!” অ্যান্ড শুক হিম। দিস্ কোর্স ওয়ার্কড ওয়েল। সিড্ ইয়নড্, দেইন রেইজিং হিমসেলফ্ অন্ হিজ এল্লো, স্টেয়ারড্ অ্যাট টম্। টম্ ওয়েন্ট অন্ গ্লোনিং।
সিড্ সেইড়, “টম্! সে টম্!”
নো রেস্পন্স।
“হিয়ার, টম্! টম্! হোয়াটস্ দ্য ম্যাটার, টম্?”
সিড শুক্ হিম্ অ্যান্ড লুকড্ ইন্ হিজ ফেস্ অ্যাংশাঙ্গি।
টম্ মোনড় আউট: “ওহ, ভোল্ট, সিড্। ডোস্ট শেক্ মি।”
“হোয়াই, হোয়াটস্ দ্য ম্যাটার, টম? আই মাস্ট্ কল্ আন্টি।”
“নো, নেভার মাইন্ড। ইটল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি।
ডোট্ কল্ এনিবডি।”
“বাট্ আই মাস্ট! ডোল্ট গ্রোন সো, টম্, ইটস্ অফুল। হাউ লং হ্যান্ড ইউ বিন দিস ওয়ে?”
“আওয়ারস্! আউচ! ওঃ ডোল্ট স্টার সো, সিড। ইউল কিল্ মি।”
“টম্, হোয়াই ডিন্ট ইউ ওয়েক্ যি সুনার? ওহ টম্ ইউ আর ডাইং, আর ইউ? ডোল্ট টম্, ওহ ডোল্ট।”
“আই ফরগিভ এভরিবডি, সিড্। টেল্ দেম সো।”
সিড হ্যাড্ রাশড্ টু কল হেম্।
টমস্ ইমাজিনেশন্ ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাউ অ্যান্ড হিজ গ্রোনস্ হ্যাড্ গ্যাদাৰ্ড আ জ্যেনুইন টোন।
মিন্হোয়াইল, সিড ফ্লিউ ডাউনস্টেয়ারস্ অ্যান্ড সেইড: “ওহ, আল্ট্র পলি, কাম! টমস্ ডাইয়িং!”
“ডাইয়িং?”
“ইয়েস, ডোন্ট ওয়েট্, কাম ক্যুইক।”
“হোয়াট রাবিশ্! আই ডোন্ট বিলিভ্ ইট্।”
শি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি, টস্ কাজিন। হার ফেইস্ গ্রিউ পেল্ অ্যান্ড হার লিপ্স্ ট্রেম্বলড্। হোয়েন শি রীচড্ দ্য বেস্সাইড্, শি গ্যাস্ড আউট:
“টম! টম! হোয়াটস্ দ্য ম্যাটার উইথ ইউ?”
“ওহ্, আন্টি, আয়াম্”
“হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ্ ইউ, চাইল্ড?”
“ওহ্ আন্টি, মাই টো ইজ পেইনিং।”
দি ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার। শি লাড্ আ লিল্, দেন ক্লায়েড্
আলিউল্ল।
দেন শি সেইড্ঃ
“টম, হোয়াট আ শক্ ইউ ডিড্ পিতৃ মি। নাউ শাট্ আপ্ দ্য নন্সেস্ অ্যান্ড পেট্ আউট অভ্ দিস।” দ্য গ্রোনস্ সীজ্ড্। দ্য টো পেইন্ ভ্যানিল্ড। টম ফেইল্ আ লিল্ ফুলিশ্ অ্যান্ড সেইড, “আন্ট পলি, হাউ মাই টুথ এক্স্! দ্য পেইন্ ইজ মোর দ্যান্ দ্যাট্ ইন মাই টো।”
“ইওর্ টুথ, ইনডিড্! হোয়াটস্ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ?”
“ওয়ান অভ্ দেম ইজ লুজ অ্যান্ড ইট্ এক্স্ অফুলি।”
“দেয়ার, দেয়ার, নাউ ডোন্ট বিগিন দ্যাট গ্লোনিং এগেইন। ওপেন ইওর মাউথ। ইওর টুথ ইজ লুজ বাট্ ইউর নই গোয়িং টু ডাই ফর দ্যাট। মেরি, গেট মি আ সিল্ক থ্রেড।” টম সেইড়, “ওহ প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট্ আউট। ইট ডাজন্ট হার্ট এনি মোর। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম্ ফ্রম স্কুল”
“সো অল দিজ ওয়াজ বিকজ্ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং? টম, টম, আই লাভ ইউ সো মাচ্ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হাট ইন এভরি ওয়ে উইথ ইয়োর নটিনেস্!”
বাই দিস্ টাইম দ্য ডেন্টাল ইন্স্ট্রমেন্ট ওয়্যজ রেডি। দি ওল্ড লেডি ফাস্ড ওয়ান এন্ড অভ্ দ্য সিক্ থ্রেড টু টমস্ টুথ অ্যান্ড দি আদার এন্ড টু দ্য বেড় পোস্ট। শি পুন্ড্র অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। উম্ নাউ হ্যাড্ আ গ্যাপ্ ইন হিজ আপার রো অভ্ টিথ। দিস্ এনে হিম টু প্যাহিল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে।
বঙ্গানুবাদ
সোমবারের সকালগুলো উমের কাছে সবসময়েই বড়ই দুর্বিষহ। সোমবার শুরু হয়ে যায় স্কুলে আর এক সপ্তাহের দীর্ঘ যন্ত্রণা।
ষ্টম শুয়ে ভাবতে লাগল। অনতিবিলম্বে তার মনে হল যদি সে অসুস্থ হত: তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারত। কোনো একটা অসুস্থতা খুঁজে পাওয়ার আশায় সে তার গোটা শরীর খুঁজতে লাগল। তার মনে হল যেন পেটের সমস্যার লক্ষণ সে খুঁজে পেয়েছে। সে ক্রমশ আশাবাদী হতে লাগল। যাই হোক, লক্ষণগুলো শীঘ্রই ক্ষীণ হয়ে এল এবং তারপরে পুরোপুরি চলে গেল। টম আরও ভাবতে লাগল। হঠাৎ করে সে কিছু একটা আবিষ্কার করল। তার ওপরের পাটির সামনের একটা দাঁত নড়ছে। সে নিজেকে সৌভাগ্যবান ভাবল। সে গোঙানি প্রায় শুরু করতে যাবে এমন সময় তার মনে পড়ল যদি পলি কাকিমা একবার জানতে পারেন তিনি নিশ্চয় দাঁতটি টেনে তুলে দেবেন আর তার লাগবে। টম ভাবল এখনকার জন্য সে অন্তত দাঁতটিকে বাঁচিয়ে রাখবে। তার মনে পড়ে গেল সে একজন ডাক্তারের কাছে শুনেছিল যে কোনো একটা রোগ একজন রোগীকে তিনদিনের জন্য শুইয়ে রেখেছিল এবং তাকে একটা আঙুল খোয়াতে হয়েছিল। সে চাদরের নীচ থেকে উৎসুক ভাবে তার ব্যথা হওয়া ফোলা পায়ের আঙুল টেনে বের করল এবং ভালো করে দেখার জন্য পা-টি তুলে ধরল। অনিবার্য লক্ষণগুলিও সে জানত না। যাইহোক, এটা কিন্তু তার কাছে একটা ভালো সুযোগ বলে মনে হল।
টম গোঙানি শুরু করল। কিন্তু তার ভাই সিড ঘুমাতেই থাকল।
টম আরও জোরে গোঙাতে লাগল। সে কল্পনা করতে লাগল যে তার পায়ের আঙুলে ব্যথা শুরু হয়েছে। সিডের দিক থেকে কোনও সাড়া এল না। টম তখন গোঙানির পর গোঙানি চালিয়ে যেতে লাগল। সিড কিন্তু নাক ডেকে ঘুমোতেই লাগল।
টম উত্তেজিত হয়ে পড়ল। সে বলল “সিড, সিড!” এবং তাকে নাড়াল। এই পদক্ষেপে ভালো কাজ হল। সিড্ হাই তুলল, কনুইয়ে ভর দিয়ে উঠে টমের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। টম গোঙাতেই লাগল।
সিড্ বলল, “টম, কী হল বল, টম!”
কোনো উত্তর নেই।
“এই যে টম! টম! কী হয়েছে, টম?”
সিড তাকে ধরে ঝাঁকাল এবং উদ্বিগ্ন হয়ে তার মুখের দিকে তাকাল।
টম কাতরভাবে বলে উঠল, “ওঃ ওরকম কোরো না সিড। আমাকে নাড়িও না।” 1
“কেন, কী হয়েছে, টম? কাকিমাকে ডাকতেই হবে।”
“না, কিছু মনে কোরো না। এটা হয়তো আস্তে আস্তে সেরে যাবে। কাউকে ডেকো না।”
“কিন্তু আমাকে ডাকতেই হবে। ওইভাবে চিৎকার কোরো না টম, ওটা
ভয়ংকর। এই অবস্থায় তুমি কতক্ষণ আছ?
“কয়েক ঘণ্টা। উফ্, এইভাবে নাড়িও না, সিড। তুমি আমাকে
মেরে ফেলবে।”
“টম, কেন তুমি আমাকে আগে জাগাওনি? ওঃ টম, তুমি মরবে না, তাই না? ওকাজ কোরো না টম, ওঃ কোরো না।”
“আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সিড। একথা ওদেরকে বলে দিও।”
সাহায্য চাইতে সিড দৌড়ে বেরিয়ে গেল।
টমের কল্পনা এখন পর্যন্ত ঠিকঠাক কাজ করছিল এবং তার গোঙানির আওয়াজটাও আসলের মতো হয়ে গিয়েছিল।
ইতিমধ্যে, সিড দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেল এবং বলল, “ওঃ পলি কাকিমা, এসো! টম মারা যাচ্ছে!”
“মারা যাচ্ছে?”
“হ্যাঁ, দেরি কোরো না, তাড়াতাড়ি এসো।”
“কী সব আজেবাজে কথা! আমি বিশ্বাস করি না।”
তিনি, সিড ও টমের খুড়তুতো বোন মেরির সঙ্গে দৌড়ে ওপরের তলায় উঠে গেলেন। তাঁর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তাঁর ঠোঁটগুলি কেঁপে উঠল। যখন তিনি বিছানার পাশে পৌঁছোলেন, তিনি হাঁফাতে হাঁফাতে বললেন-
“টম! টম, কী হয়েছে তোমার?”
“ওঃ কাকিমা, আমি …”
“কী ব্যাপার তোমার, বাছা?”
“ওঃ কাকিমা, আমার পায়ের আঙুলে যন্ত্রণা করছে।”
বয়স্কা মহিলা একটি চেয়ারে বসে পড়লেন। তিনি একটু হাসলেন, তারপর একটু কাঁদলেন।
তারপর তিনি বললেন, “টম, কী ভয়ই না তুমি আমাকে পাইয়ে দিয়েছিলে। এখন ওই সমস্ত বোকাবোকা ব্যাপার বন্ধ করো আর এটা থেকে বেরিয়ে এসো”। গোঙানির শব্দ বন্ধ হয়ে গেল। পায়ের আঙুলের যন্ত্রণা উবে গেল। টমের নিজেকে একটু বোকা মনে হল এবং সে বলল, “পলি কাকিমা, আমার দাঁতে কী যন্ত্রণা হচ্ছে! এই যন্ত্রণাটা পায়ের আঙুলের যন্ত্রণার থেকেও বেশি।”
“তোমার দাঁত, সত্যি! তোমার দাঁতের কী হল?”
“একটা নড়ে গেছে, আর ভয়ংকর যন্ত্রণা হচ্ছে।”
“দাঁড়াও, দাঁড়াও, এখন ফের ওই গোঙানি শুরু কোরো না। তোমার মুখটা খোলো। তোমার দাঁত নড়ে গেছে, কিন্তু সেই জন্য তুমি মরবে না। মেরি, আমাকে একটি সিল্কের সুতো দাওতো।” টম বলল, “ওঃ দয়া করো কাকিমা, ওটাকে টেনে তুলো না। আর আমার যন্ত্রণা হচ্ছে না। দয়া করো কাকিমা, আমি স্কুল না গিয়ে বাড়িতে থাকতে চাই না।”
“আচ্ছা, তার মানে এই সমস্ত কিছুই স্কুলে না গিয়ে বাড়িতে থাকা, আর মাছ ধরতে যাওয়ার জন্য? টম আমি তোমাকে এত ভালবাসি আর তুমি সবরকম দুষ্টুমি করে আমাকে মনঃকষ্ট দিতে চেষ্টা কর!” 1
ইতিমধ্যে দাঁতের যন্ত্রপাতি সব প্রস্তুত। বয়স্কা মহিলা সিল্কের সুতোর একপ্রান্ত টমের দাঁতের সঙ্গে বাঁধলেন এবং সুতোর অন্য দিক খাটের খুঁটির সঙ্গে। তিনি টান দিলেন আর খাটের খুঁটিতে দাঁতটা ঝুলে দুলতে লাগল। এখন টমের ওপরের দাঁতের পাটিতে একটা ফাঁক আছে। এখন তার হাসিটা হয়েছে বেশ নতুনরকমের ও চমৎকার কায়দার।
QUESTIONS & ANSWERS
EXERCISE (I): Tick (✓) the correct answer from the given alternatives.
নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটিতে টিক (✓) দাও।
ANSWERS
EXERCISE (2)
State whether the following statements are True or False. Write ‘T’ for True and ‘F’ for False statements. Provide sentences / phrases / words in support of your answers.EXERCISE (3)
Fill in the chart with information from the text.| No. | Statement | Speaker |
|---|---|---|
| 1. |
“I forgive everybody, Sid. Tell them so.”
“আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সিড। তাদের এই কথাটা বলো।” |
Tom |
| 2. |
“What rubbish! I don’t believe it.”
“কী বাজে কথা! আমি এটা বিশ্বাস করি না।” |
Aunt Polly |
| 3. |
“Oh, aunt Polly, come! Tom’s dying!”
“ওহ, আন্ট পলি, এসো! টম মারা যাচ্ছে!” |
Sid |