His First Flight Question And Answer | Class 9 WBBSE

His First Flight | Question And Answer, Translate, Bengali Pronunciation

গল্পটির সারসংক্ষেপ এবং রসগ্রাহী আলোচনা

‘হিজ্ ফার্স্ট ফ্লাইট’ হল আসল গল্পটির একটি সুন্দর সংক্ষেপিত রূপ যা আমাদের কাছে কিছু রোমাঞ্চকর পরিস্থিতি পরিবেশন করে। গল্পটি সাদামাটা কিন্তু প্রাণবন্ত। এ পৃথিবীর প্রত্যেককে জীবনে প্রথমবারের জন্য অনেক কিছুই শিখতে হয়। জীবন হল এক রোমাঞ্চকর অভিযান। কেউ কেউ সে অভিযান সাহসিকতার সাথে নিতে পারে, আবার কেউ কেউ পারে না। কিন্তু সদর্থক ভাবে কিছু করতে হলে ভয়কে জয় করতেই হবে। এখানে এক বাচ্চা শঙ্খচিলের এরকমই একটি অভিজ্ঞতা বর্ণিত হয়েছে।

বাচ্চা শঙ্খচিলটি উড়তে ভয় পায় কারণ আকাশ অন্তহীন, নীচে, সমুদ্র অনেকটা নীচে এবং সেটাও অন্তহীন। অবশ্য তার ভাইয়েরা এবং বোন সেই শিল্প ইতিমধ্যেই রপ্ত করেছে। তারা একটু একটু করে নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে শুরু করছে। কিন্তু বাচ্চা শঙ্খচিলটি এখনও পর্যন্ত খাবারের জন্য তার বাবা-মায়ের ওপরই নির্ভরশীল। তার বাবা-মা ভালোভাবেই জানে তাদের বাচ্চার জন্য কোনটি জরুরি-তাকে খাবার জোগান দেওয়া নয়, উড়তে অনুপ্রাণিত করা। ভবিষ্যতের জীবন সংগ্রামশীল।

খিদের জ্বালা যখন অসহ্য হয়ে উঠল, বাচ্চা শঙ্খচিল তার বাবামায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য জোরে চিৎকার করতে লাগল। মাটি এটি লক্ষ করে। সে একটি মাছ নিয়ে তারই দিকে উড়তে শুরু করে। এটি বাচ্চা শঙ্খচিলের জন্য দারুণ আনন্দের মুহূর্ত। অবাক ব্যাপার, মা তার কাছাকাছি এল বটে, কিন্তু পুরোপুরি পৌঁছোল না। চরম উত্তেজনা এবং খিদের কারণে বাচ্চা শঙ্খচিল এক মুহূর্তের জন্য সব ভয়ভীতি ভুলে গেল এবং মায়ের ঠোঁটে থাকা খাবারের উদ্দেশ্যে ঝাঁপ দিল। সে নিজেকে দেখতে পেল মহাশূন্যের মাঝে, ক্রমশ নীচের দিকে পড়ছে অন্তহীন সমুদ্রের অভিমুখে। এখন ওড়ার চেষ্টা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। সে তার চেষ্টা শুরু করল এবং তখনই সাফল্য পেল। তার আনন্দের কোনো সীমা পরিসীমা রইল না। এ আনন্দ খাবারের জন্য নয় বরং প্রথমবার পাওয়া স্বাধীনতার রোমাঞ্চের জন্য।

এভাবে বাচ্চা শঙ্খচিলটি আমাদের সকলের জন্য একটি প্রেরণাদায়ী বিষয়। সাফল্য পাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই জীবনে ঝুঁকি অবশ্যই নিতে হয়।

ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা লিপিতে পাঠ

দ্য ইয়ং সীগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। হিজ ট্যু ব্রাদারস্ অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিংক অভ্ দ্য লেজ হি বিকেম্ অ্যাফ্রেড। দ্য গ্রেট এক্সপ্যানস্ অভ্ দ্য সী স্ট্রেইচট্ ডাউন বিনীখ্, অ্যান্ড ইট ওয়াজ মাইলস্ ডাউন। হি ফেট্ সার্টেন দ্যাট্ হিজ উইংস্ উড্ নেভার সার্পোট হিম। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র‍্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিট্ল হোল্ হয়্যার হি স্লেট্ অ্যাট নাইট। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম্ শ্রীলি। বাট্ ফর দ্য লাইফ অভ্ হিম হি ক্যুড্ নট মুভ।

দ্যাট্ ওয়্যজ টোয়েন্টি-ফোর আওয়ারস্ এগো। সিনস্ দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। দ্য ডে বিফোর, হি হ্যাড্ ওয়াচড্ হিজ্ পেরেন্টস্ ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদারস্ অ্যান্ড সিস্টার। দে ওয়্যার টিচিং দেম দ্য আর্ট অভ্ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ্ ফর ফিশ্। হি হ্যাড সীন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, হোয়াইল হিজ পেরেন্টস্ সার্কেলড্ অ্যারাউন্ড প্রাউডলি।

দ্য সান ওয়াজ নাউ অ্যাসেনডিং দ্য স্কাই, ব্লেজিং ওয়ার্মলি অন্ হিজ লেজ দ্যাট ফেস্ড দ্য সাউথ। হি ফেল্ট দ্য হিট্ বিকজ হি হ্যাড নট ইটেন্‌ সিনস্ দ্য প্রিভিয়াস্ নাইটফল্। নাউ দেয়ার ওয়্যজ নট আ সিঙ্গল স্ক্র্যাপ অভ্ ফুড লেফ্ট ইন দ্য স্ট্র নেস্ট। হিজ্ লিটল্ গ্রে বডি ট্রটেড্ ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম্ মিনস্ অভ্ রিচিং হিজ্ পেরেন্টস্ উইদাউট হ্যান্ডিং টু ফ্লাই। বাট অন ইচ সাইড অভ্ হিম দ্য লেজ এন্ডেড্ ইন আ শীয়ার ফল্ উইথ দ্য সী বিনীথ। হি ক্যুড্ সিওরলি, রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ্ হি ক্যুড্ অনলি মুভূ নর্থওয়ার্ডস্ অ্যালং দ্য ক্লিফ্। বাট দেইন অন হোয়াট ক্যুড্ হি ওয়াক্? দেয়ার ওয়্যজ নো লেজ, অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই।

হি স্টেপ্টড্ স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অভ্ দ্য লেজ। হি স্টুড্ অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেপ্ হিড়ন আন্ডার হিজ উইং। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাস্লিপ্। স্টিল্ হিজ পেরেন্টস্ টুক নো নোটিশ অভ্ হিম। হি স্য হিজ ট্যু ব্রাদারস্ অ্যান্ড হিজ

সিস্টার লায়িং অন্ দ্য প্ল্যাটো। দে ওয়ার ডোজিং উইথ দেইয়ার হেস্ সাংক্ ইন্‌টু দেইয়ার উইংস। হিজ ফাদার ওয়াজ প্রীনিং হিজ ফিদারস্ অন হিজ হোয়াইট ব্যাক্। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিল্ হাই হাম্প অন দ্য প্ল্যাটো, ইটিং আ পিস্ অভ্ ফিশ। দ্য সাইট্ অভ্ দ্য ফুড ম্যাডেনড্ হিম।

“গি-গা-গা,” হি কাইড়, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড্। “গোঁ-উল-আ” শি স্ক্রিমড্ ব্যাক। হি কেট্ কলিং, অ্যান্ড আফ্টার আ মিনিট অর সো, হি আটারড্ আ জয়ফুল স্ক্রিম্। হিজ মাদার হ্যাড্ পিক্ আপ্ আ পিস্ অভ্ ফিশ্ অ্যান্ড ওয়াজ ফ্লায়িং অ্যাক্রশ টু হিম উইথ ইট্। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট্ টু হিম, শি হল্টেড, হার উইংস্ মোশলেস্। দ্য পিস্ অভ্ ফিশ ইন হার বিক ওয়াজ অল্পোস্ট উইদিন রিচ অভ্ হিজ বিক্। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, ওয়ান্ডারিং হোয়াই শি ডিড্ নট কাম নিয়ারার। অ্যান্ড দেন, ম্যাডেনড্ বাই হাঙ্গার, হি ডাইভড্ অ্যাট দ্য ফিশ্।

উইথ আ লাউড স্ক্রিম হি ফেল্ আউটওয়ার্ডস্ অ্যান্ড ডাউনওয়ার্ডস্ ইনটু স্পেস্। দেন টেরর্ সিজড্ হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল্। বাট ইট অলি লাস্টেড আ মোমেন্ট। দ্য নেক্সট্ মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস্ স্প্রেড্ আউটওয়ার্ডস্। দ্য উইন্ড রাশড্ এগেইনস্ট হিজ ব্রেস্ট ফিদারস্, দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড এগেইনস্ট হিজ উইংস। হি ক্যুড্ ফিল্ দ্য টিপস্ অভ্ হিজ উইংস্ কাটিং থু দ্য এয়ার। হি ওয়াজ নট ফলিং হেডলং নাউ। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়েলি ডাউনওয়ার্ডস্ অ্যান্ড আউটওয়ার্ডস্। হি ওয়াজ নো লংগার অ্যাফ্রেড্। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোরড্ আপওয়ার্ডস। হি আটার্ড আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপ্স দেম এগেইন। হি সোরড্ হাইয়ার। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, হার উইংস্ মেকিং আ লাউড নয়েজ। হি আন্সারড হার উইথ অ্যানাদার স্ক্রিম। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, স্ক্রিমিং। দেন হি স্য হিজ টু ব্রাদারস্ অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম।

হি স্য আ ভাস্ট গ্রিন সী বিনীথ হিম অ্যান্ড হি টার্নড্ হিজ বিক্ সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউসল্লি। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস্ গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অভ্ হিম। দে ওয়্যার বেকনিং টু হিম, কলিং শ্রিলি। হি ড্রপড্ হিজ লেগস্ টু স্ট্যান্ড অন দ্য প্রিন সী।

হিজ ফীট স্যাংক্ ইন্টু দ্য সী, অ্যান্ড দেন হিজ বেলী টাল্ড ইট অ্যান্ড হি স্যাংক্ নো ফারদার। হি ওয়াজ ফ্লোটিং অন ইট্। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়্যজ স্ক্রিমিং, প্রেজিং হিম।

হি হ্যাড মেড হিজ ফাস্ট ফ্লাইট।

বঙ্গানুবাদ

বাচ্চা শঙ্খচিল শৈলশিরার ওপর একাই বসেছিল। আগের দিন তার দু-ভাই এবং এক-বোন ইতিমধ্যেই উড়ে চলে গিয়েছে। সে তাদের সঙ্গে উড়তে ভয় পেয়েছিল। যখন সে দৌড়ে শৈলশিরার কিনারার দিকে এগিয়ে গিয়েছিল, সে ভয় পেয়ে গিয়েছিল। নীচে সমুদ্রের বিপুল বিস্তৃতি, এবং তাও মাইলের পর মাইল নীচে। সে নিশ্চিতভাবেই ভেবেছিল যে তার ডানাগুলো কখনোই তাকে তার ভার বইতে সাহায্য করবে না। তাই সে মাথা নীচু করে ফেলল এবং দৌড়ে পিছিয়ে ছোট্ট গর্তে ঢুকে পড়ল যেখানে সে রাতে ঘুমায়। তাকে তীক্ষ্ণস্বরে ডাকতে ডাকতে তার বাবা-মা চারপাশ দিয়ে ঘুরে গেছে। কিন্তু প্রাণ থাকতে সে একপাও নড়তে পারবে না।

ওই ঘটনা ঘটেছে চবিবশ ঘন্টা আগে। তার পর থেকে কেউ তার ধারেকাছে আসেনি। আগের দিন সে তার বাবা-মাকে তার ভাইদের এবং বোনকে নিয়ে উড়ে বেড়াতে দেখেছে। তারা তাদের ওড়ার আদব-কায়দা এবং মাছের জন্য কীভাবে ঝাঁপ দিতে হয় তা শেখাচ্ছিল। সে দেখেছিল যে তার বডোভাই প্রথম হেরিং মাছ ধরল, আর তখন তার বাবা-মা গর্বভরে তার চারদিকে গোল হয়ে ঘুরছিল।

সূর্য এখন আকাশে আরও ওপরে, দক্ষিণদিকে মুখ করা শৈলশিরার ওপর উত্তপ্তভাবে জ্বলজ্বল করছে। সে উন্নতাটা বেশি অনুভব করছিল কারণ আগের দিন রাত্রি নামার পর থেকে সে কিছু খায়নি। খড়ের বাসায় এখন আর একটুকরো খাবারও বেঁচে নেই। তার ছোট্ট ধূসর দেহটি শৈলশিরার ওপর দিয়ে এগোতে পেছোতে লাগল। সে কোনো একটা উপায় খুঁজছিল যাতে সে না উড়ে বাবা মায়ের কাছে পৌঁছতে পারে। কিন্তু তার প্রত্যেকটি দিকেই শৈলশিরা শেষ হয়েছিল খাড়াভাবে নীচে সমুদ্রে। সে নিশ্চয় বাবা মায়ের কাছে না উড়েই পৌঁছোতে পারত, যদি সে খাড়া পাহাড় ধরে উত্তরদিকে এগিয়ে যেতে পারত। কিন্তু তারপরে কীসের ওপর দিয়ে সে হাঁটবে? ওখানে তো কোনো শৈলশিরা ছিল না, এবং সে তো আর মাছি নয়।

সে ধীরে ধীরে শৈলশিলার চূড়ার কিনারায় বেরিয়ে এল। একটি পা ডানার নীচে লুকিয়ে, আর একটি পায়ে ভর দিয়ে সে দাঁড়িয়েছিল। একটি চোখ বুজে এবং তারপরে অন্যটি, সে এমন ভান করতে লাগল যেন সে ঘুমিয়ে পড়েছে। তখনও তার বাবা-মা তাকে লক্ষই করল না। সে দেখতে পেল তার দু-ভাই এবং বোন মালভূমির উপর শুয়ে রয়েছে। তারা ঘুমে ঢুলছিল, তাদের মাথা ডানার ভেতর ঢুকিয়ে দিয়ে। তার বাবা সাদা পিঠের উপরের পালকগুলিকে পরিষ্কার করছিল। কেবলমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। মালভূমির একটি উঁচু টিলার উপর দাঁড়িয়ে, সে এক টুকরো মাছ খাচ্ছিল। খাবারের দৃশ্য তাকে পাগল করে দিয়েছিল।

“গি-গা-গা” সে চিৎকার করে ডাকল, তার জন্য কিছু খাবার আনতে তাকে অনুনয় করল। “গৌ-উল-আ,” সেও প্রত্যুত্তরে চিৎকার করল। সে ডাকতেই থাকল, আর এক মিনিট মতো পরে, সে আনন্দে চিৎকার করে উঠল। তার মা একটুকরো মাছ তুলে নিয়েছে এবং ওটি নিয়ে উড়ে তার দিকেই আসছে। কিন্তু যখন তার মা তার ঠিক উল্টোদিকে এল, মায়ের উড়ান থেমে গেল, তার ডানাগুলিও নিশ্চল। মায়ের ঠোঁটে থাকা মাছটা প্রায় তার ঠোঁটেরই কাছে। সে অবাক হয়ে একমূহূর্ত অপেক্ষা করল, বিস্মিত হয়ে ভাবতে লাগল কেন মা আরও কাছে আসছে না। আর তার পরে, খিদের জ্বালায় পাগল হয়ে, সে মাছটার ওপর ঝাঁপিয়ে পড়ল।

প্রচন্ড চিৎকার করে সে পড়ল বাইরের দিকে এবং নীচের দিকে, মহাশূন্যের মধ্যে। তারপর প্রচন্ড ভয় তাকে গ্রাস করল এবং তার হৃৎপিণ্ড থমকে গেল। কিন্তু সে অবস্থা স্থায়ী হল কেবলমাত্র এক মুহূর্তের জন্য। পরের মুহূর্তেই সে অনুভব করল যে তার ডানাগুলি বাইরের দিকে ছড়িয়ে পড়েছে। বাতাস দুদু করে বয়ে যাচ্ছে তার বুকের পালকের ওপর দিয়ে, তার পরে তার পেটের নীচ দিয়ে এবং ডানার বিপরীতে। সে অনুভব করতে পারল তার ডানার প্রান্তগুলি বাতাসকে কেটে এগিয়ে যাচ্ছে। সে আর এখন মাথা নীচের দিকে করে পড়ছে না। সে ক্রমশ উড়ে নামছে নীচের দিকে এবং বাইরের দিকে। তার আর ভয় লাগছে না। তখন সে তার ডানাগুলি একবার ঝাপটাল এবং সে উপরের দিকে উড়তে লাগল। সে আনন্দে চিৎকার করে উঠল

এবং ডানাগুলো আবার ঝাপটাল। সে আরও উপরে উঠে গেল। তার মা তার পাশ দিয়ে উড়ে গেল। মায়ের ডানায় জোর শব্দ হচ্ছিল। সে মাকে উত্তর দিল, আর একবার জোর চিৎকার করে। তার পর তার বাবা তার ওপর দিয়ে উড়ে গেল, চিৎকার করতে করতে। তারপর সে দেখল তার দু-ভাই ও বোন তারই চারদিকে উড়ছে।

সে নীচের দিকে দেখতে পেল বিস্তৃত সবুজ সমুদ্র এবং সে দুপাশে ঠোঁট ঘোরাল এবং খুশি হয়ে চিৎকার করে ডেকে উঠল। তার বাবা মা, তার ভাইয়েরা, তার বোন সবাই তার সামনেই সবুজ তলের ওপর অবতরণ করেছে। তারা তাকে তীক্ষ্ণস্বরে ইশারা করে ডাকছে। সবুজ সমুদ্রের ওপর দাঁড়ানোর জন্য সে পা ফেলল।

তার পা দুটি সমুদ্রের মধ্যে ডুবে গেল, তারপরে তার পেট সমুদ্র স্পর্শ করল, তারপরে সে আর ডুবল না। সে এখন জলের উপর ভাসছে। আর তার চারদিকে পরিবারের সবাই চিৎকার করে, তার প্রশংসা করছে।

সে প্রথম উড়তে পেরেছে।

DAY 2

QUESTIONS & ANSWERS

EXERCISE (1): Multiple Choice Questions

Tick (✓) the correct answer from the given alternatives.

সঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দাও।

1. *At night the seagull slept in a little [রাত্রিতে শঙ্খচিল ঘুমিয়েছিল একটি ছোট—]

  1. nest [বাসায়]
  2. hole [গর্তে]
  3. turret [চূড়ায়]
  4. burrow [গর্তে]

2. *The ledge faced the [পাথরের ধাপটি মুখ করে ছিল—]

  1. north [উত্তরে]
  2. south [দক্ষিণে]
  3. east [পূর্ব দিকে]
  4. west [পশ্চিমে]

3. *The colour of the seagull’s body was [শঙ্খচিলের দেহের রং ছিল—]

  1. red [লাল]
  2. black [কালো]
  3. blue [নীল]
  4. grey [ধূসর]

4. *The two brothers and sisters of the seagull were lying on the [শঙ্খচিলের দুই ভাই ও বোন শুয়ে ছিল—]

  1. plain [সমতলে]
  2. plateau [মালভূমিতে]
  3. valley [উপত্যকায়]
  4. hill [পাহাড়ে]

5. *The mother seagull had picked up a piece of [মা শঙ্খচিল একটি টুকরো তুলে নিয়েছিল—]

  1. meat [মাংস]
  2. insect [পতঙ্গ]
  3. fish [মাছ]
  4. straw [খড়]

6. The young seagull did not fly because [বাচ্চা শঙ্খচিল ওড়েনি কারণ—]

  1. he was weak [সে ছিল দুর্বল]
  2. he feared to take venture [সে সাহস করতে ভয় পেয়েছিল]
  3. his wings had not supported him [তার ডানাগুলি তাকে সাহায্য করেনি]
  4. he was busy eating something [সে কিছু খেতে ব্যস্ত ছিল]

7. The young seagull had [বাচ্চা শঙ্খচিলের ছিল—]

  1. one brother and one sister [এক ভাই, এক বোন]
  2. two brothers and one sister [দুই ভাই, এক বোন]
  3. one brother and two sisters [এক ভাই, দু-বোন]
  4. two brothers and two sisters [দুই ভাই ও দু-বোন]

8. The calls of young seagull’s parents were [বাচ্চা শঙ্খচিলের বাবা-মায়ের ডাকগুলো ছিল—]

  1. sweet [মিষ্টি]
  2. low [নিচু]
  3. indifferent [উদাসীন]
  4. shrill [তীক্ষ্ণ]

9. When the older brother caught the fish his parents were [যখন বড়ভাই মাছটি ধরে ছিল, তার বাবা-মা—]

  1. sleeping [ঘুমাচ্ছিল]
  2. proud [গর্বিত]
  3. sitting [বসেছিল]
  4. watching [দেখছিল]

10. The nest of seagull was built with [শঙ্খচিলের বাসাটি তৈরি হয়েছিল—]

  1. straw [খড়ের]
  2. cotton [তুলোর]
  3. twigs [ডালপালার]
  4. leaves [পাতার]

11. Mother was standing on a [মা দাঁড়িয়েছিল—]

  1. hump [কুঁজ বা উঁচু অংশে]
  2. hill [পাহাড়ের উপরে]
  3. hedge [ঝোপঝাড়ের বেড়ার উপরে]
  4. sea [সমুদ্রের উপরে]

12. When the young seagull was standing on his one leg, the other leg was [যখন বাচ্চা শঙ্খচিল এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল, তার অন্য পা-টি—]

  1. hidden in the hole [গর্তে লুকানো ছিল]
  2. missing [হারিয়ে গিয়েছিল]
  3. hidden under his belly [পেটের নিচে লুকানো ছিল]
  4. hidden under his wings [ডানার নিচে লুকানো ছিল]

13. The back of the young seagull’s father was [বাচ্চা শঙ্খচিলের বাবার পিঠটি ছিল—]

  1. grey [ধূসর]
  2. black [কালো]
  3. white [সাদা]
  4. mixed [মিশ্র রঙের]

14. The colour of the sea was [সমুদ্রের রং ছিল—]

  1. yellow [হলুদ]
  2. black [কালো]
  3. blue [নীল]
  4. green [সবুজ]

15. On the ledge the young seagull was accompanied by [শেলফের ধারে বাচ্চা শঙ্খচিলের সঙ্গে ছিল—]

  1. his parents [তার বাবা-মা]
  2. his brothers [তার ভাইরা]
  3. his sister [তার বোন]
  4. none [কেউ নয়]

16. The young seagull could not go with his brothers and the sister to the plateau because [বাচ্চা শঙ্খচিলটি তার ভাইদের এবং বোনের সঙ্গে মালভূমিতে যেতে পারেনি কারণ—]

  1. he did not know how to fly [সে জানত না কীভাবে উড়তে হয়]
  2. he wanted to have further training of flying [সে ওড়ার বিষয়ে আরও প্রশিক্ষণ নিতে চেয়েছিল]
  3. his siblings were jealous [তার ভাইবোনেরা ঈর্ষাকাতর ছিল]
  4. his mother assured him to give a herring [তার মা তাকে একটি হেরিং মাছ দেওয়ার আশ্বাস দিয়েছিল]

17. Reaching the brink of the ledge, the young seagull was afraid because [শেলফের কিনারায় পৌঁছে বাচ্চা শঙ্খচিলটি ভয় পেয়েছিল কারণ—]

  1. he was nervous by nature [সে ভীরু প্রকৃতির ছিল]
  2. he had no confidence on his wings [তার ডানার উপর তার কোনো আস্থা ছিল না]
  3. the sea below was vast [নিচে সমুদ্র বিশাল]
  4. he saw a monster there [সে সেখানে একটি দৈত্য দেখেছিল]

18. Here ‘this green floor’ refers to [এখানে ‘সবুজ তল’ বলতে বোঝায়—]

  1. green field [সবুজ মাঠ]
  2. green surface of the sea [সমুদ্রের সবুজ উপরিভাগ]
  3. sea-beach bordered by green trees [সবুজ গাছে ঘেরা সমুদ্রতট]
  4. green plateau beside the sea [সমুদ্রের পাশে সবুজ মালভূমি]

19. The previous day the young seagull did not respond to his parent’s call because [আগের দিন বাচ্চা শঙ্খচিল তার বাবা-মায়ের ডাকে সাড়া দিতে পারেনি কারণ—]

  1. he had to risk his life then [তাহলে তাকে জীবনের ঝুঁকি নিতে হত]
  2. his brothers forbade him to fly [তার ভাইরা তাকে উড়তে নিষেধ করেছিল]
  3. he was not interested to catch fish [সে মাছ ধরতে আগ্রহী ছিল না]
  4. he did not love his parents [সে তার বাবা-মাকে ভালোবাসত না]

20. The young seagull’s brothers and sister were taught the art of flying by [বাচ্চা শঙ্খচিলটির ভাইদের ও বোনকে ওড়ার আদব-কায়দা শিখিয়েছিল—]

  1. their parents [তাদের বাবা-মা]
  2. a good trainer [একজন ভালো প্রশিক্ষক]
  3. a herring [একটি হেরিং মাছ]
  4. the young seagull [বাচ্চা শঙ্খচিলটি]

21. The young seagull felt the heat of the sun more, because [বাচ্চা শঙ্খচিল সূর্যের তাপ বেশি অনুভব করেছিল, কারণ—]

  1. he was hungry [সে ক্ষুধার্ত ছিল]
  2. it was the hottest day of the year [এটা ছিল বছরের উষ্ণতম দিন]
  3. the sun was blazing warmly [সূর্য উজ্জ্বলভাবে তাপ ছড়াচ্ছিল]
  4. he did not have much feathers on his back [তার পিঠে বেশি পালক ছিল না]

22. The young seagull had not eaten since the previous night because [বাচ্চা শঙ্খচিল আগের দিন রাত নামার পর থেকে কিছু খায়নি কারণ—]

  1. he had a stomach problem [তার পেটের সমস্যা ছিল]
  2. his parents forbade him to take food [তার বাবা-মা তাকে খেতে নিষেধ করেছিল]
  3. he felt depressed [তার হতাশ লাগছিল]
  4. there was no food in the nest [বাসায় কোনো খাবার ছিল না]

23. The young seagull trotted to and fro on the ledge when [বাচ্চা শঙ্খচিলটি পাহাড়ের ঢালু অংশে আসা-যাওয়া করছিল যখন—]

  1. he thought of reaching his parents [সে তার বাবা-মায়ের কাছে যাওয়ার কথা ভাবছিল]
  2. he planned to meet his brothers and sister [সে তার ভাইদের এবং বোনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিল]
  3. he knew how to fly [সে জানত কীভাবে উড়তে হয়]
  4. he was playing hide and seek [সে লুকোচুরি খেলছিল]

24. The first catch of the young seagull’s older brother was a/an [বাচ্চা শঙ্খচিলের দাদার প্রথম শিকারটি ছিল একটি—]

  1. fly [মাছি]
  2. insect [পতঙ্গ]
  3. herring [হেরিং]
  4. crab [কাঁকড়া]

25. The sight of the food made the young seagull [খাবারের দৃশ্য বাচ্চা শঙ্খচিলকে করে তুলেছিল—]

  1. angry [রাগী]
  2. wild [হিংস্র]
  3. mad [পাগল]
  4. modest [ভদ্র]

26. After his first flight, the young seagull was taught [তার প্রথম উড়ানের পর বাচ্চা শঙ্খচিলকে শেখানো হয়েছিল—]

  1. landing on the sea floor [সমুদ্রের তলদেশে অবতরণ]
  2. how to eat [কীভাবে খেতে হয়]
  3. how to build a nest [কীভাবে বাসা বানাতে হয়]
  4. how to dive into the sea [কীভাবে সমুদ্রে ঝাঁপ দিতে হয়]

27. To draw the attention of his parents, the young seagull pretended first [তার বাবা-মায়ের দৃষ্টি আকর্ষণ করতে বাচ্চা শঙ্খচিল প্রথমে ভান করেছিল—]

  1. to fall asleep [ঘুমিয়ে পড়ার]
  2. to fly like a fly [মাছির মতো উড়ার]
  3. to cry bitterly [চিৎকার করে কাঁদার]
  4. to play with straw [খড় নিয়ে খেলার]

28. The young seagull fell from the ledge [বাচ্চা শঙ্খচিলটি লেজ থেকে পড়েছিল—]

  1. silently [নীরবে]
  2. fearlessly [নির্ভয়ে]
  3. screamingly [চিৎকার করতে করতে]
  4. happily [আনন্দ সহকারে]

29. The young seagull was soaring gradually [বাচ্চা শঙ্খচিল উড়ছিল ক্রমশ—]

  1. inwards and outwards [ভেতরের দিকে ও বাইরের দিকে]
  2. upwards and downwards [উপরের দিকে ও নিচের দিকে]
  3. downwards and outwards [নিচের দিকে ও বাইরের দিকে]
  4. upwards and outwards [উপরের দিকে ও বাইরের দিকে]

30. While falling from the ledge the young seagull’s terror lasted [পড়ার সময় বাচ্চা শঙ্খচিলের আতঙ্ক স্থায়ী হয়েছিল—]

  1. for an hour [এক ঘণ্টার জন্য]
  2. for a moment [এক মুহূর্তের জন্য]
  3. for a couple of hours [দুঘণ্টার জন্য]
  4. for a week [এক সপ্তাহের জন্য]

ANSWER KEY

QuestionAnswer QuestionAnswer QuestionAnswer
1B11A21A
2B12D22D
3D13C23A
4B14D24C
5C15D25C
6B16A26A
7B17B27A
8B18B28C
9B19A29C
10A20A30B

EXERCISE (2)

State whether the following statements are True or False. Write ‘T’ for True and ‘F’ for False statements. Provide sentences / phrases / words in support of your answers.
[নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা তা বলো। সত্য বিবৃতির জন্য ‘T’ এবং মিথ্যা বিবৃতির জন্য ‘F’ লেখো। তোমার উত্তরের পক্ষে বাক্য / শব্দবন্ধ / শব্দ বলো।]

  1. The young seagull was the only child of his parents.
    [বাচ্চা সামুদ্রিক পাখিটি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।]
    Ans: F
    Supporting Statement: His two brothers and his sister had already flown away the day before.
  2. The young seagull used to sleep in a large cave at night.
    [বাচ্চা সামুদ্রিক পাখিটি রাতে একটি বড় গুহায় ঘুমাত।]
    Ans: F
    Supporting Statement: … ran away back to the little hole where he slept at night.
  3. The first catch of the young seagull’s elder brother was a herring.
    [বাচ্চা সামুদ্রিক পাখিটির বড় ভাইয়ের প্রথম শিকার ছিল একটি হেরিং মাছ।]
    Ans: T
    Supporting Statement: He had seen his older brother catch his first herring…
  4. The young seagull had been starving for three days.
    [বাচ্চা সামুদ্রিক পাখিটি তিন দিন ধরে অনাহারে ছিল।]
    Ans: F
    Supporting Statement: He felt the heat because he had not eaten since the previous nightfall.
  5. The young seagull tried his best to draw the attention of his parents.
    [বাচ্চা সামুদ্রিক পাখিটি তার বাবা-মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল।]
    Ans: T
    Supporting Statement: Closing one eye and then the other, he pretended to be falling asleep.

EXERCISE (3)

Fill in the chart with information from the text.
[পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো।]

Statement Reason
1. The parents circled around the young seagull’s older brother proudly. The older brother caught his first herring.
2. He felt the heat of the blazing sun. The young seagull had not eaten since the previous nightfall.

Leave a Comment