Class 9 WBBSE | The North Ship Question And Answer

The North Ship | Question And Answer, Translate, Bengali Pronunciation

কবিতাটির সারাংশ এবং রসগ্রাহী আলোচনা

ফিলিপ লার্কিনের লেখা ‘দ্য নর্থ শিপ’ তিনটি জাহাজের সমুদ্রযাত্রা নিয়ে লেখা একটি সরল কবিতা। সকালবেলা, সমুদ্র বাতাসে পরিপূর্ণ। একটি জাহাজের গন্তব্য পশ্চিম দিকে। এ জাহাজটি অনুকূল বাতাসের পূর্ণ সহায়তা পেল। তাই খুব সহজেই সেই জাহাজ একটি ধনী দেশে পৌঁছে গেল। দ্বিতীয়টি পূর্বদিকে যাত্রা করেছিল। যেই সেটি তার যাত্রা শুরু করল, ওমনি তাকে উলটো দিক থেকে ধেয়ে আসা বাতাসের বাধার সম্মুখীন হতে হল। সমুদ্র উত্তাল হয়ে উঠল। বাতাস তার অগ্রগতি রুখে দিয়ে তাকে নোঙর করতে বাধ্য করল।

তৃতীয় জাহাজটি চলল উত্তরের দিকে, যেখানে সে অন্ধকার সমুদ্রে গিয়ে পড়ল। সমুদ্র কালো হয়ে আসছিল কারণ উত্তরের আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছিল। তাই সমুদ্র জাহাজটির জন্য প্রতিকূল হয়ে উঠল। জাহাজটি উত্তর অভিমুখে তার যাত্রা চালাতে গেল কিন্তু সমুদ্র হয়ে উঠল নির্দয় ও উদ্ধত।

পূর্ব আর পশ্চিমের জাহাজ দুটি ফিরে এল-পশ্চিম অভিমুখী জাহাজটি পৌঁছেছিল ধনী দেশে, তাই সে সুখী, পুবের জাহাজের গতি ব্যাহত করেছিল বাতাস তাই সে অসুখী। কিন্তু উত্তরের জাহাজ শত বাধাবিঘ্ন অতিক্রম করে তার যাত্রা চালিয়ে গেল।

রূপকার্থে কবিতাটিতে বর্ণিত তিনটি জাহাজ তিন ধরনের মানুষকে বোঝায়। প্রথম হল তারা যারা যা চায় সবই খুব সহজে পেয়ে যায়, আর তাই তারা সুখী, সন্তুষ্ট। আর একদল জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং পরিস্থিতির শিকার হয়ে পড়ে। আর তৃতীয় শ্রেণির হল তারা যারা অদম্য উৎসাহ নিয়ে সব বাধাবিঘ্নের সঙ্গে লড়াই করে জীবনের যাত্রাপথে এগিয়ে চলে।

ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা লিপিতে পাঠ

আই স্য থ্রি শিপস্ গো সেলিং বাই, ওভার দ্য সী, দ্য লিফ্টিং সী, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, অ্যান্ড ওয়ান ওয়াজ রিস্ড ফর আ লং জার্নি। দ্য ফার্স্ট শিপ্ টার্নড টুওয়ার্ডস্ দ্য ওয়েস্ট, ওভার দ্য সী, দ্য রানিং সী, অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজে অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি। দ্য সেকেন্ড টার্নড টুওয়ার্ডস্ দ্য ইস্ট,

ওভার দ্য সী, দ্য কোয়াকিং সী, অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বীস্ট্ টু অ্যাঙ্কর ইন ক্যাপ্টিভিটি। দ্য থার্ড শিপ্ ড্রোভ্ টুওয়ার্ড দ্য নর্থ, ওভার দ্য সী, ডার্কেনিং সী, বাট নো ব্রেথ অভ্ উইন্ড কেম্ ফোর্থ, অ্যান্ড দ্য ডেস্ শোন্ ফ্রস্টিলি। দ্য নর্দান স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল‍্যাক ওভার দ্য প্রাউড আনফুটফুল সী, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ্ কেম্ ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড্ অ্যান্ড ফার ইনটু অ্যান আনফরগিভিং সী আন্ডার এ ফায়ার-স্পিলিং স্টার, অ্যান্ড ইট ওয়্যজ রিস্ড ফর আ লং জার্নি।

বঙ্গানুবাদ

তিনটি জাহাজ দেখি দিল পাড়ি, সমুদ্র বেয়ে, ফুলে ওঠা সমুদ্র বেয়ে, আর প্রভাত আকাশে উঠল বাতাস, একটি জাহাজ সুসজ্জিত দীর্ঘ যাত্রায়। প্রথম জাহাজটি ঘুরল পশ্চিমে, সমুদ্রের বুকে, ছুটন্ত সমুদ্রের বুকে, আর খোলা হাওয়া লাগল পালে নিয়ে গেল এক প্রাচুর্যের দেশে।

দ্বিতীয়টি ঘুরল পুবের পথে, সমুদ্র বেয়ে, উত্তাল সমুদ্র বেয়ে, বাতাস যেন এক পশু, শিকার করে তাকে আটকে রাখে নোঙর ফেলে বন্দিদশায়।

তৃতীয় জাহাজ চালিত হয়েছিল উত্তরমুখে, সমুদ্র বেয়ে, অন্ধকার নেমে আসা সমুদ্রের বুকে, কিন্তু এল না মৃদু বায়ু প্রবাহ, পাটাতন চকচক করে তুষারাবৃতভাবে।

উত্তর আকাশে ধেয়ে এল ঝড় কালো, উদ্ধত, নিষ্ফল সাগরজলে, পুব আর পশ্চিমের জাহাজ এল ফিরে, আনন্দে আর অসুখীভাবে।

তৃতীয়টি যে চলল বহু দূর, নির্মম সাগর মাঝে, আগুন ঝরা ধূমকেতুর নীচে, যে সজ্জিত হয়েছিল দীর্ঘ যাত্রার তরে।

QUESTIONS & ANSWERS

EXERCISE (1): Tick (✓) the correct answer from the given alternatives.
সঠিক উত্তরটিতে টিক (✓) দাও।

1. *The number of ships sailing by was [সমুদ্র পথে যাওয়া জাহাজের সংখ্যা ছিল]—

Ⓐ three [তিন]
Ⓑ two [দুই]
Ⓒ five [পাঁচ]
Ⓓ four [চার]

2. *The wind carried the first ship to a [বাতাস প্রথম জাহাজটিকে নিয়ে গেল একটি]—

Ⓐ big country [বড় দেশে]
Ⓑ small country [ছোট দেশে]
Ⓒ rich country [ধনী দেশে]
Ⓓ distant country [দূরের দেশে]

3. *The second ship turned towards the [দ্বিতীয় জাহাজটি ঘুরল]—

Ⓐ west [পশ্চিমে]
Ⓑ north [উত্তরে]
Ⓒ south [দক্ষিণে]
Ⓓ east [পূর্বে]

4. *The deck of the third ship shone [তৃতীয় জাহাজের পাটাতন চকচক করছিল]—

Ⓐ brightly [উজ্জ্বলভাবে]
Ⓑ frostily [বরফশীতলভাবে]
Ⓒ clearly [পরিষ্কারভাবে]
Ⓓ dimly [আবছাভাবে]

5. *The northern sky rose over the [উত্তরের আকাশ উঠে এল]—

Ⓐ unfruitful sea [নিষ্ফল সমুদ্রের উপরে]
Ⓑ kind sea [দয়ালু সমুদ্রের উপরে]
Ⓒ stormy sea [ঝড়বিক্ষুব্ধ সমুদ্রের উপরে]
Ⓓ calm sea [শান্ত সমুদ্রের উপরে]

6. *The third ship was rigged for a [তৃতীয় জাহাজটি সজ্জিত ছিল]—

Ⓐ long journey [দীর্ঘ যাত্রার জন্য]
Ⓑ short journey [সংক্ষিপ্ত যাত্রার জন্য]
Ⓒ slow journey [ধীর যাত্রার জন্য]
Ⓓ quick journey [দ্রুত যাত্রার জন্য]

7. The first ship reached [প্রথম জাহাজটি পৌঁছেছিল]—

Ⓐ in continent [মহাদেশের মধ্যে]
Ⓑ prosperous destination [সমৃদ্ধ গন্তব্যে]
Ⓒ sea [সমুদ্রে]
Ⓓ an anchor [নোঙরের কাছে]

8. The wind rose in the [বাতাস উঠেছিল]—

Ⓐ morning sky [সকালের আকাশে]
Ⓑ afternoon sky [বিকালের আকাশে]
Ⓒ mid-day sky [দুপুরের আকাশে]
Ⓓ evening sky [সন্ধ্যার আকাশে]

9. For the first ship, the sea was a [প্রথম জাহাজটির জন্য সমুদ্র ছিল]—

Ⓐ unfruitful sea [নিষ্ফল সমুদ্র]
Ⓑ dark sea [অন্ধকার সমুদ্র]
Ⓒ raised sea [উত্তাল সমুদ্র]
Ⓓ running sea [দ্রুতগামী সমুদ্র]

10. The wind hunted the ship that sailed towards [বাতাস সেই জাহাজটিকে তাড়া করেছিল, যেটি যাচ্ছিল]—

Ⓐ east [পূর্বে]
Ⓑ west [পশ্চিমে]
Ⓒ north [উত্তরে]
Ⓓ north-east [উত্তর-পূর্বে]

11. The wind hunted the second ship as a [বাতাস দ্বিতীয় জাহাজটিকে শিকার করেছিল]—

Ⓐ shooting star [খসে পড়া তারার মতো]
Ⓑ beast [জন্তুর মতো]
Ⓒ captive animal [বন্দি প্রাণীর মতো]
Ⓓ sky [আকাশের মতো]

12. The obstruction caused to the second ship was because of [দ্বিতীয় জাহাজটির বাধার কারণ ছিল]—

Ⓐ heavy sea [উত্তাল সমুদ্র]
Ⓑ windy sea [ঝোড়ো বাতাসপূর্ণ সমুদ্র]
Ⓒ calm sea [শান্ত সমুদ্র]
Ⓓ frosty sea [বরফশীতল সমুদ্র]

13. Under the northern sky the sea is described as [উত্তরের আকাশের নিচে সমুদ্রকে বর্ণনা করা হয়েছে]—

Ⓐ quaking [উত্তাল]
Ⓑ running [দ্রুতগামী]
Ⓒ lifting [উত্থিত]
Ⓓ proud and unfruitful [উদ্দত ও নিষ্ফল]

ANSWERS

1. A 2. C 3. D 4. B 5. A 6. A 7. B 8. A 9. D 10. A 11. B 12. B 13. D

QUESTIONS & ANSWERS

EXERCISE (2)
State whether the following statements are True or False. Write ‘T’ for True and ‘F’ for False statements. Provide sentences / phrases / words in support of your answers.
নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা তা বলো। সত্য বিবৃতির জন্য ‘T’ এবং মিথ্যা বিবৃতির জন্য ‘F’ লেখো। তোমার উত্তরের পক্ষে বাক্য / শব্দগুচ্ছ / শব্দ বসাও।

1. The first ship turned towards the south.

Ans. F Supporting Statement: The first ship turned towards the west.

2. The first ship reached a poor country.

Ans. F Supporting Statement: And carried to a rich country.

3. The second ship went towards the east.

Ans. T Supporting Statement: The second turned towards the east.

4. The decks of the third ship were covered with frost.

Ans. T Supporting Statement: And the decks shone frostily.

5. The sea is compared to a humble and helpful person.

Ans. F Supporting Statement: Over the proud unfruitful sea.
EXERCISE (3)
Fill in the chart with information from the text.
পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো।
Condition of the sea Poetic term used
1. The sea helpful for an uninterrupted voyage.
2. The sea poses hindrance to a sailing ship.
3. The turbulent sea
4. The sea before the storms

ANSWERS

Condition of the sea Poetic term used
1. The sea helpful for an uninterrupted voyage.
running sea
2. The sea poses hindrance to a sailing ship.
quaking sea
3. The turbulent sea
proud unfruitful sea
4. The sea before the storms
darkening sea

Leave a Comment