A Day in the Zoo | Question And Answer, Translate, Bengali Pronunciation

গল্পটির সারসংক্ষেপ এবং রসগ্রাহী আলোচনা
জেরাল্ড ডারেল ছিলেন ইংল্যান্ডের এক চিড়িয়াখানার আধিকারিক এবং তিনি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন পশুদের জন্য। তিনি ‘ডারেল ওয়াইল্ডলাইফ কনজারভেসন ট্রাস্ট’ ও ‘জার্সি চিড়িয়াখানা’ প্রতিষ্ঠা করেছিলেন। তাই চিড়িয়াখানার জন্তুজানোয়ার সম্পর্কে তাঁর যে অভিজ্ঞতা, তা অবশ্যই একজন সাধারণ দর্শকের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ আলাদা।
‘আ ডে ইন দ্য জু’ হল চিড়িয়াখানার ভিতরে লেখকের অভিজ্ঞতার সাদাসিধে বর্ণনা। এ বর্ণনা একটু অন্যরকম। সাধারণ দর্শকেরা চিড়িয়াখানা ঘুরতে যান এবং খাঁচা বা ঘেরা জায়গার মধ্যে থাকা বিভিন্ন ধরণের প্রাণী ও পাখি দেখা উপভোগ করেন। তাঁরা অনেক সময় ওই সমস্ত জন্তুজানোয়ার, পাখিদের অত্যাচার করেও আনন্দ পান। তাঁরা কখনোই তাদের অনুচ্চারিত কথা বুঝতে পারেন না। কিন্তু ডারেলের মতো কোনো মানুষ, চিড়িয়াখানার মধ্যে ওই সমস্ত পশুপাখিদের ওপর চব্বিশ ঘণ্টা নজর রেখে, উপলব্ধি করতে পারেন তার চেয়ে বেশি কিছু। আসলে আমরা নিজেদেরকে অন্য জন্তুজানোয়ারের চেয়ে উন্নত মনে করি আমাদের সুসভ্য অস্তিত্বের জন্য। প্রকৃতির মাঝে বাস করা অন্য পশুপাখিরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এটি সম্ভবত এই কারণে যে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে আমরাই তাদের বুঝতে অনিচ্ছুক। তাদের স্বাধীনতা হরণ করে আমরা তাদের চিড়িয়াখানায় রাখি আমাদের বিনোদনের জন্য। ডারেল তাদের বুঝতে পারতেন, তাদের প্রতি সহানুভূতি অনুভব করতেন। তাদের সঙ্গ ডারেলকে বন্ধুত্ব ও আত্মীয়তার স্বাদ দিত। তাই তাদের কর্মকান্ড ও উপস্থিতি বর্ণনা করতে গিয়ে ডারেলের কথাগুলি অনেক বেশি প্রাণবন্ত।
ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা লিপিতে পাঠ
ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অভ্ দ্য পাব্লিক। ইট ইজ কোয়াইট্ অ্যানাদার থিং টু ওউন্ আজু অ্যান্ড লিভ ইন ইট। ইট সার্টেন্সি এনেল্ল্স ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অভ্ দ্য ডে অর নাইট্ টু অবজার্ভ দি অ্যানিম্যালস্। ইট অলসো মিনস্ ইউ আর অন্ ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স আ ডে।
দি অ্যাভারেজ জু ডে বিগিন্স্ জাস্ট বিফোর ডন। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনড্ উইথ ইয়েলো হোয়্যেন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ডসং।
ইউ ক্যান্ হিয়ার আ রবিন সিংগিং। ইউ হিয়ার দ্য রিচ্, ফ্রুটি, স্লাইট্লি হোর্স ক্রাইজ অভ্ দ্য ট্যুরাকজ, অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড। অ্যাজ দ্য লাস্ট অভ্ হিজ সং ডাইজ, দ্য হোয়াইট-হেডেড্ থ্রাশ বার্স্টস্ ইনটু অ্যান এক্সসাইটেড ক্লাই। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেল্ল্ভেট্ গ্রিন লন্স্ ইউ ক্যান্ সী অ্যান আনেস্ট গ্রুপ অভ্ পিহেনস্ সার্চিং দ্য ডিউয়ি গ্রাস। আ মেল পিহেন ইজ ড্যান্সিং, হিজ বার্নিভ্ টেইল রেইড্ লাইক আ ফাউন্টেন্ ইন দ্য সানলাইট।
অ্যাট্ এইট ও ক্লক্ দ্য জু স্টাফ্ অ্যারাইভস্। ইউ ক্যান হিয়ার দেম্ শাউট্ গ্রিটিংস টু ইচ আদার। সাউন্ডস্ মেইড বাই দেইয়ার বাকেটস্ অ্যান্ড ব্রাশেস্ আর হার্ড। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ্ মর্নিং টু সী ইফ্ অল ইজ রাইট উইথ্ দ্য জু।
দ্য মাংকিজ অ্যান্ড আদার ম্যামালস্ লিভ্ ইন দ্য লং, ট্যু-স্টোরিড গ্র্যানাইট হাউস। হেয়ার ইউ ফাইন্ড আ লট অভ্ অ্যাক্টিভিটি। দ্য গোরিলাজ হ্যাভবিন্ লেট আউট অভ্ দেয়ার কেজেস্ হোয়াইল দ্য কেজেস্ আর ক্লিনড্। দে
গ্যালস্ অ্যাবাউট অন্ দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস্ অভ্ চিলড্রেন জাস্ট আউট অভ্ স্কুল। দে ট্রাই টু রেনচ্ দি ইলেকট্রিক হিটারস্ ফ্রম দেয়ার সকেটস্, অর ব্রেইক দ্য ফ্লুরেসেন্ট লাইটস্। স্টিফেন, ব্রুম ইন্ হ্যান্ড, স্ট্যান্ডস্ গার্ড ওভার দ্য এপ্স্। ইনসাইড দ্য গোরিলাজ্ কেজেস্ মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং, ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। দে স্যুইপ আপ্প্ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট স্যডাস্ট। এভরিথিং, দে অ্যাসিওর ইউ, ইজ অল রাইট। অল দি অ্যানিম্যালস্, এক্সাইটেড্ অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অভ্ আ নিউ ডে, বাল্ অ্যাবাউট দ্য কেজেস্। ইট্ম্, দ্য ব্ল্যাক্ সেলিবিজ এপ, ক্লিংস্ টু দ্য ওয়াইআর, বেয়ারিং হিজ টিথ্ অ্যাট ইউ ইন গ্রিটিং।
আস্টেয়ারস্ ইন্ দ্য হাউস্, দ্য প্যারটস্ অ্যান্ড প্যারাকিটস্ স্যালুট ইউ উইথ আ ক্যাকোফোনি অভ্ সাউন্ডস্। শুকু, দ্য গ্রে প্যারট্ ক্রাইজ, “আয়াম আ ভেরি ফাইন বার্ড।” আ হোস্ট অভ্ ক্যুইক্ ফুটেড্, ব্রাইট-আইড্ মংগুজেজ্ প্যাটার বীজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস্। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ্ অন ইটস্ ব্যাক্, পজ্ অ্যান্ড নোেজ টুইচিং।wa
ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস্ টু দ্য বিগ কেজ অ্যাট্ দ্য এন্ড হ্যয়ার দ্য ট্যুরাকোজ নাউ লিড্। দ্য মেল, পীটি, আই হ্যাড্ রিয়ারড্ হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। হি পিয়ারস্ অ্যাট্ ইউ ফ্রম ওয়ান অভ্ দ্য হাইয়ার পার্চেস। দেন, ইফ্ ইউ কল টু হিম, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন আ পার্চ নিয়ারেস্ট টু ইউ। দেন হি উইল থ্রো ব্যাক্ হিজ হেড্ অ্যান্ড গিভ্ আ হাফি কাই, “ক্যারু… ক্যার…. ক্যারু ….ক্যু…ক্যু…ক্যু…”
ইউ কাম আউট অভ্ দ্য বার্ডহাউস, দেন ওয়াক্ টু দ্য রেস্টাইল্ হাউস। হেয়ার, ইন্ আ প্লিজেন্ট টেম্পারেচার অভ্ এইটি ডিগ্রিজ দ্য রেস্টাইলস্ ডোজ। স্নেকস্ রিগার্ড ইউ কাল্লি উইথ্ লিলেস্ আইজ, ফ্রন্স মেইক গাল্পিং সাউন্ডস, লিজার্ডস্ লাই ড্রেপড্ ওভার রস্ অ্যান্ড ট্রি ট্রাঙ্কস্।
অ্যাট্ টেইন্ ও ক্লক দ্য জু গেটস্ ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অভ্ ভিজিটরস্ অ্যারাইভ্। অ্যাজ দে কাম্ ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস্, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। দিস্ ইজ নট্ টু এসিওর দ্যাট্ দ্য অ্যানিম্যালস্ ডু নট্ হার্ট দ্য পিল্, বাট টু মেইক সিওর দ্যাট্ দ্য পিল্ ডু নট্ হার্ট দ্য অ্যানিম্যালস্। ইফ্ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাস্লিপ, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস্ অ্যাট্ ইট্ অর প্রড ইট উইথ্ স্টিকস্ টু মেইক্ ইট্ মুভ্। উই হ্যাভ্ ফাউন্ড ভিজিটরস্ ট্রাইং টু গিভ দ্য শিম্পাঞ্জিস্ লাইটেড্ সিগারেটস্ অ্যান্ড রেজর ব্লেইডস্। দি আন্সিভিলাইজড্ বিহেভিয়র অভ্ সাম্ হিউম্যান বিয়িংস্ ইন আ জু হ্যাজ্ টু বি সীন টু বি বিলিভড্।
টুওয়ার্ডস্ ইনিং দ্য ভিজিটিং ক্লাউড থিন্স্ আউট। দ্য স্ল্যান্টিং রেজ অভ্ দ্য সান লাইট দ্য কেজ হ্যয়ার দ্য ক্রাউনড্ পিজিওনস্ লিঙ্। অ্যাজ দ্য লাইট্ ফেস্, দ্য রবিন সীজেস্ টু সিং অ্যান্ড ফ্লাইজ অভ্ টু বুস্ট ইন্ দ্য মিমোসা ট্রি। দ্য হোয়াইট ফেস্ড আউলস্ দ্যাট্ হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টামস্, নাউ ও লার্জ গোল্ডেন আইজ্। স্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেস্ অ্যান্ড রকারি। দেয়ার ইজ আ সান্ কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস্ বেডরুম। ইউ নো দে আর কোয়ালিং ওভার হু শুড হ্যাভদ্য স্ট্র।
অ্যাজ ইউ লাই ইন বেড, ইউ ওয়াচ্ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইসেলফ্ ফ্রম দ্য শ্যাডো অভ্ দ্য ট্রিজ। ইউ হিয়ার দ্য লায়নস্ কাফ্। শুন্ ইট উইল বি ডল্ অ্যান্ড দ্য কোরাস্ অভ্ বার্ডস্ উইল্ টেইক্ ওভার, দ্য কোল্ড মর্নিং এয়ার উইল্ রিং উইথ্ সং।
বঙ্গানুবাদ
একজন সাধারণ মানুষ হিসাবে চিড়িয়াখানা দেখতে যাওয়া এক জিনিস। চিড়িয়াখানার মালিক হওয়া এবং এখানে থাকা সম্পূর্ণ অন্য ব্যাপার। নিঃসন্দেহে এটি তোমাকে দিন বা রাতের যে-কোনো সময়ে ছুটে বেরিয়ে পশুদের দেখতে সমর্থ করে। এর মানে এটাও যে দিনের মধ্যে চব্বিশ ঘণ্টাই তুমি কর্তব্যরত।
চিড়িয়াখানার গড়পড়তা দিন শুরু হয় ভোরের ঠিক আগে। আকাশ তখন হলুদ আভায় সামান্য রঙিন যখন তোমার ঘুম ভেঙে যাবে পাখির গানে। তুমি শুনতে পাবে রবিন পাখি গান গাইছে। তুমি শুনবে ট্যুরাকজের গম্ভীর, মধুর এবং সামান্য কর্কশ চিৎকার এবং আনন্দমুখর ব্ল্যাকবার্ডের গান। তার গানের শেষ অংশটি যখন থেমে যাবে, সাদা মাথাওয়ালা থ্রাশ পাখি উত্তেজিত চিৎকারে ফেটে পড়বে। ফাঁকা চত্বরের দিকে তাকালে, মখমলের মতো সবুজ লনে তুমি দেখতে পাবে একদল উৎসুক ময়ূরী শিশিরভেজা ঘাসে কীসব খুঁজছে। একটি ময়ূর নাচছে, তার চকচকে পেখম তুলে, রোদের মাঝে ফোয়ারার মতো।
সকাল আটটায় চিড়িয়াখানায় কর্মচারীরা এসে পৌঁছায়। তুমি শুনতে পাবে তারা চিৎকার করে একে অন্যকে অভিবাদন জানাচ্ছে। তাদের বালতি এবং ঝাঁটার শব্দ শোনা যাবে। তুমি বেরিয়ে পড়বে ঠান্ডা, তরতাজা সকালে চিড়িয়াখানার সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য।
বাঁদর এবং অন্যান্য স্তন্যপায়ীরা থাকে লম্বা, গ্রানাইট পাথরের দোতলা বাড়িতে। এখানে তুমি অনেক কর্মকাণ্ড দেখতে পাবে। গোরিলাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয় যখন খাঁচাগুলি পরিষ্কার করা হয়। তারা তখন সদ্য স্কুল থেকে ছাড়া পাওয়া দারুণ প্রাণবন্ত শিশুদের মতো মেঝের ওপর লাফিয়ে লাফিয়ে দৌড়ে বেড়ায়। তখন তারা চেষ্টা করে খাপ থেকে ইলেকট্রিক হিটারগুলোকে হ্যাঁচকা টান দিতে অথবা উজ্জ্বল আলোগুলোকে ভেঙে দিতে। ঝাঁটা হাতে স্টিফেন বনমানুষগুলোকে পাহারা দেয়। গোরিলার খাঁচার মধ্যে মোটাসোটা, সদাহাস্যময় মাইক তখন জেরেমির সঙ্গে ব্যস্ত। তারা মেঝে থেকে নোংরা জঞ্জাল ঝাঁট দিয়ে বের করে এবং ভিতরে নতুন, সাদা রঙের কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়।
প্রত্যেকটা ব্যাপার যে ঠিক আছে এ ব্যাপারে তারা তোমাকে নিশ্চিত করবে। সমস্ত পশু, নতুন দিনের শুরুতে দারুণ রোমাঞ্চিত এবং উৎসুক হয়ে খাঁচার মধ্যে হই চই করবে। ইটম্, কালো সেলিবিস বনমানুষ, তার আঁকড়ে ঝুলে থাকবে, দাঁত বের করে তোমাকে অভিবাদন জানাবে।
বাড়ির ওপরের তলায়, টিয়াপাখি আর তোতাপাখিরা তোমাকে অভিবাদন
জানাবে বেসুরো আওয়াজ তুলে। ধূসর রঙের টিয়া, সুকু, চিৎকার করে বলবে “আমি খুব সুন্দর এক পাখি।” একদল ব্যন্ডপদের, উজ্জ্বলচোখের নেউল দ্রুত হালকা পায়ে খাঁচার চারদিকে দৌড়াতে থাকবে। লোমশ আর্মাডিলো চিৎ হয়ে শুয়ে থাকবে, তার থাবা আর নাক কাঁপাতে কাঁপাতে।
তুমি ধীরে বাড়ির গা-বরাবর শেষপ্রান্তের বড়ো খাঁচার কাছে যাবে যেখানে ট্যুরাকজ এখন থাকে। পুরুষ পাখি পিটিকে আমি মানুষ করেছিলাম যখন আমি পশ্চিম আফ্রিকায় থাকতাম। সে তোমার দিকে তাকিয়ে থাকবে উঁচু আসন থেকে। তারপরে, তুমি যদি তাকে ডাক দাও, সে উড়ে নেমে আসবে এবং তোমার কাছাকাছি কোনো জায়গায় বসবে। তারপরে সে তার মাথাটা পেছনের দিকে ঝোঁকাবে আর কর্কশ ভাবে চিৎকার করবে, “ক্যার….
ক্যারু….. ক্যারু….. ক্যু…..কা…..কা…..”
পাখির ঘর থেকে বেরিয়ে এসে তারপর হেঁটে যাও সরীসৃপদের ঘরের দিকে। এখানে আশি ডিগ্রির মনোরম তাপমাত্রায় সরীসৃপেরা ঝিমোয়। সাপেরা তোমাকে শান্তভাবে শ্রদ্ধাজ্ঞাপন করবে তাদের পাতাবিহীন চোখ নিয়ে। ব্যাঙেরা গপগপ শব্দ করবে; টিকটিকিরা পাথর আর গাছের গুঁড়ি ঢেকে শুয়ে আছে।
বেলা দশটার সময় চিড়িয়াখানার দরজা খোলে এবং দর্শকদের প্রথম ভিড়টা এসে পৌঁছায়। যেহেতু তারা বন্যার স্রোতের মতো মাঠে চলে আসে, তাই প্রত্যেককে সতর্ক থাকতে হয়। সতর্ক থাকতে হয় এটা নিশ্চিত করার জন্য নয় যে কোনো প্রাণী মানুষের ক্ষতি না করে, বরং এটা নিশ্চিত করতে যে কোনো মানুষ যেন কোনো প্রাণীর ক্ষতি না করে। যদি কোনো প্রাণী ঘুমোয়, তারা তার দিকে পাথর ছুঁড়তে চায় অথবা লাঠি দিয়ে খুঁচিয়ে তাকে নড়াতে চায়। আমরা এমন দর্শকদেরও দেখেছি যারা শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট বা ব্লেডের টুকরো দেওয়ার চেষ্টা করেছে। চিড়িয়াখানায় কিছু মানুষের অসভ্য আচরণ দেখলে তবে বিশ্বাস হয়।
সন্ধের দিকে দর্শকদের ভিড় পাতলা হয়ে আসে। সূর্যের তির্যক রশ্মি এসে পড়ে খাঁচার ওপর যেখানে ঝুঁটিওলা পায়রারা থাকে। আলো যখন কমতে থাকে, রবিন পাখিরা গান গাওয়া বন্ধ করে এবং বিশ্রাম নেওয়ার জন্য উড়ে গিয়ে বসে মিমোসা গাছে। সাদামুখো প্যাঁচারা, যাদের গাছের ধূসর গুঁড়ির মতো দেখতে লাগে সারাদিন, এবারে তাদের বড়ো বড়ো সোনালি চোখ মেলে। ফুলের জমির ওপর, শৈলোদ্যানের ওপর হামাগুড়ি দিয়ে ছায়া নেমে আসে। শিম্পাঞ্জির শোয়ার ঘর থেকে হঠাৎ করে সমবেত কণ্ঠের আওয়াজ শোনা যায়। তুমি জানো, তারা আসলে ঝগড়া করছে কার খড়ের উপর শোয়া উচিত তাই নিয়ে।
তুমি যখন বিছানায় শোবে তুমি জানালা দিয়ে দেখবে চাঁদ কীভাবে গাছেদের ছায়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। তুমি শুনবে সিংহেরা কাশছে। শিগগির ফের ভোর হবে আর পাখিদের সমবেত সংগীতে ভরে | উঠবে; সকালের ঠান্ডা বাতাস মুখরিত হবে তাদের গানে।
PROSE: A Day in the Zoo
Class IX – English MCQ
Answers (উত্তর দেখুন)
Exercise (2): A Day in the Zoo
State whether the following statements are True or False. Write ‘T’ for True and ‘F’ for False statements. Provide sentences / phrases / words in support of your answers.
-
The average day in the zoo begins at eight o’clock.
Ans. F Supporting Statement: The average day begins just before dawn.
-
In the zoo, the monkeys live in a three-storied granite house.
Ans. F Supporting Statement: The monkeys and other mammals live in the long, two-storied granite house.
-
The gorillas out of the cages are compared to children out of school.
Ans. T Supporting Statement: They gallop about on the floor with the high spirits of children just out of school.
-
The name of the black Celebes ape is Suku.
Ans. F Supporting Statement: Etam, the black Celebes ape…
-
In Africa the author brought up a male touracos.
Ans. T Supporting Statement: The male, Peety, I had reared while in West Africa.
-
The touracos now lives in small cage.
Ans. F Supporting Statement: You pass slowly down the house to the big cage at the end where the touracos now live.
-
The zoo gates open for the visitors at 8 o’clock.
Ans. F Supporting Statement: At 10 o’clock the zoo gates open and the first rush of visitors arrive.
Exercise (3): Fill in the chart with information from the text
A. Complete the following table
| Statement | Reason |
|---|---|
| 1. The gorillas are let out of their cages. | The cages of the gorillas are to be cleaned. |
| 2. With the arrival of the visitors, everyone has to be alert. | The people may hurt the animals. |
B. Fill in the chart
| Topic | Information |
|---|---|
| 1. Time of arrival of the zoo staff | Eight o’clock |
| 2. Gorilla’s cages are cleaned by | Mike and Jeremy |
| 3. Suku, the fine bird is | A grey parrot |
| 4. The robin roosts in | The mimosa tree |