Autumn | Question And Answer, Translate, Bengali Pronunciation
কবিতাটির সারাংশ এবং রসগ্রাহী আলোচনা
অ্যটাম’ কবিতায় ক্লেয়ারের প্রকৃতিপ্রেম এবং নিবিড় পর্যবেক্ষণকারী মনের প্রকাশ ঘটেছে। শরৎ-হেমন্তকালের বাতাসে প্রবাহিত একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। শরৎ-হেমন্তকাল হল পাতাঝরা, ফাঁকা ডালপালা এবং তীব্র বাতাসের ঋতু, যেহেতু শরৎ-হেমন্তের পরেই শীতকাল আসবে। তাই শরৎ-হেমন্ত এবং শীতকাল, প্রকৃতির মাঝে এক সম্পূর্ণ নিঃসঙ্গতা নিয়ে আসে। কিন্তু ক্লেয়ারের উপস্থাপনায় শরৎ-হেমন্তকালে আমোদপূর্ণ এক প্রাণোচ্ছলতা লক্ষিত হয়।
কবিতাটি শুরু হয় কবির এই ঘোষণা দিয়ে যে বিভিন্ন কারণে শরৎ-হেমন্তকালকে তিনি ভালোবাসেন। সবসময় দমকা বাতাস বয় এবং সারাদিন জানালাগুলিকে নাড়িয়ে চলে। আবার এলম্ গাছ থেকে বিবর্ণ ও মরা পাতাগুলি বাতাসের প্রবাহের ফলে একটানা ঝরতে থাকে। ওই সমস্ত ঝরা পাতাগুলিকে তীব্র বাতাস বয়ে নিয়ে চলে, কখনও জানালার শার্সির কাছে ঘুরপাক খাওয়ায়, তারপরে রাস্তা দিয়ে সেগুলিকে বয়ে নিয়ে চলে।
যতক্ষণ না রাত্রি নামে, ছোটো ছোটো ডালগুলি নড়তে থাকে, তীব্র বাতাসের উপস্থিতিতে নৃত্য করে। কবি এই সমস্ত কিছু দেখতে ভালোবাসেন। শীতল নিঃসঙ্গতা সত্ত্বেও চড়ুইপাখি কুটিরের চালে বসে কিচিরমিচির করে। এটাই কবিকে মনে করিয়ে দেয় বসন্ত ও গ্রীষ্মের কথা। শরৎ-হেমন্ত কালেও কবি অনুভব করতে পারেন বসন্ত এবং গ্রীষ্মের উন্নতা। কবির মনে হয় যেন বসন্ত এই কিছুক্ষণ আগেও উপস্থিত ছিল তার সমস্ত প্রাণোচ্ছলতা এবং আনন্দ নিয়ে এবং ফুলেদের গ্রীষ্মের কোলে ঘুমোতে পাঠিয়েছে।
পাতাবিহীন ফাঁকা গাছেদের মধ্যে দিয়ে কুণ্ডলী পাকিয়ে উঠে যাওয়া কুটিরের ধোঁয়া কবির কাছে আকর্ষণীয় এবং ভালোবাসার বস্তু। পায়রারা তাদের বাসার চারপাশে আশ্রয় নিচ্ছে সম্ভবত এই ঠান্ডা নভেম্বরের দিনগুলির মাঝে একটু উন্নতার খোঁজে। গোবরটিবির উপর ঘরোয়াভাবে বসে মোরগ এমনভাবে চিৎকার করে যেন সবকিছু ঠিকঠাকই আছে। হাওয়াকলগুলি প্রবল বাতাসের সাহায্যে সুন্দরভাবে ধীরে ধীরে ঘুরছে।
ঘাসজমি বা ফাঁকাজমিতে পড়ে রয়েছে ফসল কাটা শস্যের গোড়াগুলি। দাঁড়কাকের বুক থেকে পালক খসে জমিতে পড়ছে। ছন্দো বদ্ধ শব্দ তুলে ওকগাছ থেকে ফলগুলি মাটিতে ঝরে পড়ছে। এটা ঘটছে বৃদ্ধ কাকের বাসার কাছে। তাড়াহুড়ো করে শুয়োরগুলো ওই ফলগুলি খাওয়ার জন্য। সেগুলির দিকে ছুটে যাচ্ছে।
তাই এটি হল শরৎ-হেমন্তকালে গ্রাম্য এলাকার রঙিন একটি ছবি।
ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলা লিপিতে পাঠ
আই লাভ্ দ্য ফিটফুল গাস্ট দ্যাট্ শেক্স্ দ্য কেমেন্ট অল ডে,
অ্যান্ড ফ্রম দ্য মশি এম্-ট্রি টেইকস্ দ্য ফেডেড লিভস্ অ্যাওয়ে,
ট্যুইরলিং দেম বাই দ্য উইন্ডো পেইন
উইথ থাউজেন্ড আদারস্ ডাউন দ্য লেইন।
আই লাভ টু সি দ্য শেকিং ট্যুইগ্ ড্যান্স টিল দ্য শাট্ট অভ্ ইভ্
দ্য স্প্যারো অন দ্য কটেজ্ রিগ্, হুজ্ চাপ্ উড মেক বিলিভ
দ্যাট্ স্প্রিং ওয়্যজ জাস্ট নাউ ফ্লার্টিং বাই ইন সামারস্ ল্যাপ্
উইথ ফ্লাওয়ারস্ টু লাই।
আই লাভ টু সি দ্য কটেজ স্মোক
কার্ল আপওয়ার্ডস্ থু দ্য ন্যাকেড্ ট্রিজ,
দ্য পিজিও নেড্ রাউন্ড দ্য কোট
অন ডাল নভেম্বর ডেজ লাইক দিজ;
দ্য কক্ আন্ দ্য ডাং-হিল ক্লোয়িং,
দ্য মিল সেইলস্ অন দ্য হিথ এ-গোয়িং।
দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স্ ব্রেস্ট
ফল্স অন দ্য স্টাল্ লি,
দ্য আকর্নস্ নিয়ার দ্য ওল্ড ক্লোজ নেস্ট
ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি;
দ্য গ্রান্টিং পিস্, দ্যাট ওয়েট্ ফর অল,
স্ক্র্যাপ্স অ্যান্ড হারি হোয়্যার দে ফল্।
বঙ্গানুবাদ
আমি ভালোবাসি ঝলকে ঝলকে আসা দমকা বাতাস, যা নাড়িয়ে যায় বড়ো জানালাগুলি সারাদিন ধরে, আর শ্যাওলা ঢাকা এলম্ গাছ থেকে শুকনো পাতাগুলিকে নিয়ে যায় বহুদূরে, সেগুলিকে পাক খাওয়ায় জানালার শার্সির কাছে আরও হাজার অন্য পাতাকে বয়ে নিয়ে চলে রাস্তা দিয়ে।
আমি দেখতে ভালোবাসি কম্পমান ছোটো ডাল যারা নৃত্য করে সন্ধে নেমে আসা পর্যন্ত কুঁড়েঘরের চালের বাড়ানো অংশের ওপর চড়ুই পাখি, যার কিচিরমিচির বিশ্বাস করায় যে, বসন্ত এইমাত্র ছলনা করে চলে গেল যাতে গ্রীষ্মের কোলে ফুল শুতে পারে।
আমি দেখতে ভালোবাসি কুঁড়েঘর থেকে আসা ধোঁয়া যা কুণ্ডলী পাকিয়ে ওপরে ওঠে ন্যাড়া গাছের মধ্য দিয়ে, পায়রারা বাসার চারপাশে নিশ্চিন্ত আশ্রয়ে থাকে নীরস নভেম্বরের এরকম দিনে;
গোবরস্তূপের ওপর মোরগ চিৎকার করে, পতিত জমির ওপর হাওয়াকলের পাখা ঘুরতে থাকে জোরে।
দাঁড়কাকের বুক থেকে পালক ঝরে পড়ে নাড়ায় ভরা ঘাসজমিতে, ওগাছের বাদামি বীজ বুড়ো কাকের বাসার কাছে টুপটাপ শব্দে গাছ থেকে ঝরে পড়ে;
ঘোঁতঘোঁত করা শুয়োর, যারা এই সমস্ত কিছুর অপেক্ষায় থাকে, হুড়োহুড়ি তাড়াতাড়ি করে যায় যেখানে ওগুলি ঝরে।
Autumn – Questions & Answers
EXERCISE (1)
Tick (✓) the correct answer from the given alternatives.
নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন (✓) দাও।
1. *All through the day the fitful gust shakes the [সারাদিন ধরে থেকে থেকে দমকা বাতাস নাড়ায়]—
2. The poet loves to see [কবি দেখতে ভালোবাসেন]—
3. The twig continues to dance till [কম্পমান ছোটো ডালটি নাচতে থাকে]—
EXERCISE (2)
State whether the following statements are True or False.
Write ‘T’ for ‘True’ and ‘F’ for False statements.
Provide sentences / phrases / words in support of your answer.
নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা তা বলো। সত্য বিবৃতির জন্য ‘T’ এবং মিথ্যা বিবৃতির জন্য ‘F’ লেখো। তোমার উত্তরের সপক্ষে বাক্য / শব্দবন্ধ / শব্দ বসাও।
1.The poet dislikes the gust of Autumn wind.
Ans.FSupporting Statement:
I love the fitful gust…
2.The sparrow sits on the dung hill.
Ans.FSupporting Statement:
The sparrow on the cottage rig…
3.Pigeons nestled round the cote in April.
Ans.FSupporting Statement:
The pigeons nestled round the cote on dull November days…
EXERCISE (3)
Fill in the chart with information from the text.
পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো।